চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই অধিনায়কের কণ্ঠেই লড়াইয়ের সুর

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৯:০২ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: ইমার্জিং টিমস এশিয়া কাপের ফাইনালে নেই স্বাগতিক বাংলাদেশ। ম্যাচের আগেরদিন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তাই উত্তাপ কম। স্থানীয়দের মাঝে খুব কম মানুষই জানেন সোমবার এখানে শ্রীলঙ্কা-পাকিস্তানের শিরোপার লড়াই। তবে মুমিনুল-নাসিররা ফাইনালে উঠলে নিশ্চয় অনুশীলন দেখতেও মাঠে জড়ো হতেন দর্শকরা!

রোববার বিকাল ৫টা থেকে অনুশীলন করার কথা থাকলেও শ্রীলঙ্কা ও পাকিস্তান দল হোটেল থেকে মাঠে পৌঁছায় দেরিতে। যদিও ক্রীড়া সাংবাদিকরা মাঠে ঠিক সময়েই। ক্রিকেটারদের দেখা না পাওয়ায় কারো মনে প্রশ্ন জাগতেই পারে এই মাঠেই ফাইনাল তো? বিসিবির মিডিয়া কর্মকর্তার মাধ্যমে নিশ্চিত হওয়া গেল ফাইনাল এ মাঠেই, অনুশীলনের জন্য রওনা হয়েছেন দুই দলের ক্রিকেটাররা।

দিনের আলো কমছে তখন। পাকিস্তান দল অনুশীলনে আসতেই জ্বলে উঠল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ফ্লাডলাইট। শ্রীলঙ্কা দল মিডিয়া সেশন শেষ করে ততক্ষণে মাঠের পশ্চিমকোণে ঘাম ঝরাচ্ছে।

Banglabid

ড্রেসিংরুমে ব্যাগ রেখে খুড়িয়ে খুড়িয়ে মাঠে ঢুকলেন গ্রুপ পর্বে টানা দুই সেঞ্চুরি করা ইমাম-উল-হক। গোড়ালির ইনজুরিতে পড়ে খেলতে পারেননি আফগানিস্তানের বিপক্ষে সেমিফাইনালে। রোববারও অনুশীলন করতে পারেননি। খানিকসময় শ্যাডো করে ড্রেসিংরুমে গিয়ে সতীর্থদের অনুশীলন দেখেছেন। তবে ম্যাচ শুরুর আগ পর্যন্ত এই ইনফর্ম ব্যাটসম্যানকে পেতে অপেক্ষা করবে পাকিস্তান।

অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান জানালেন, ‘ও আমাদের খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার। দারুণ ফর্মে আছে। সকালে বোঝা যাবে ওর কি অবস্থা। আমরা অপেক্ষা করবো। ইমাম যদি খেলতে নাও পারেন তার অভাব পুষিয়ে দেবেন অন্য ওপেনাররা।’

স্থানীয়দের কাছে এই ফাইনালকে ঘিরে আগ্রহ না থাকলেও দুই দলের অধিনায়কের কণ্ঠে ঝরল লড়াইয়ের সুর। শিরোপা জিততে দু’দলই যে মরিয়া থাকবে তাও বেরিয়ে এল অধিনায়কদের প্রত্যয়ে।

Reneta

লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো পেরেরা বলে গেলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ফাইনাল জেতার। টুর্নামেন্টে আমরা যেভাবে খেলে এসেছি সেটি খুব ভালো ছিল। যে পরিকল্পনা করেছি তাতেই সফল হয়েছি। সেটি করতে পারলে ফাইনাল আমরাই জিতবো। আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলব এবং সেটি ম্যাচের প্রথম বল থেকে।’

আফগানদের বিপক্ষে ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়েছেন রিজওয়ান। ফর্মে থাকা পাক অধিনায়ক ফাইনাল নিয়ে বললেন, ‘দুটি দলই সেরা ক্রিকেট খেলে ফাইনালে উঠেছে। ওরা কালকের ম্যাচে ১০০ ভাগ দিলে আমরা ১১০ ভাগ দেব। কোন দল যদি জিততে থাকে আত্মবিশ্বাস বেড়ে যায়। আমরা চ্যাম্পিয়ন হতেই এখানে এসেছি, ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হয়েই দেশে ফিরব।’

দিবা-রাত্রির ফাইনাল ম্যাচটি শুরু হবে সোমবার দুপুর ২টায়। সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস-১ ও গাজী টিভি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমার্জিং কাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইসরায়েল পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

অপারেশন টাকা: পর্তুগালে পুলিশের হাতে ২ বাংলাদেশি গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রামে বড় প্রকল্প কেন অসফল?

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT