চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুইবার পিছিয়ে পড়েও রিয়ালের জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৬ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ। তাই রোনালদো, গ্যারেথ বেল ও করিম বেনজেমাকে ছাড়াই স্পোর্টিং গিজনের বিপক্ষে লা লিগায় খেলতে নামে রিয়াল। তারকাদের ছাড়া মাঠে নেমে কষ্টে জিতেছে দলটি। দুই-দুই বার পিছিয়ে পড়েও ইসকোর জোড়া গোলে ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে জিদানের ছেলেরা।

এ ম্যাচে বেল খেলতে পারেননি বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে চোট পাওয়ায়। বায়ার্নের বিপক্ষে ফিরতি লেগের ম্যাচেও ওয়েলসের এই ফরোয়ার্ডের খেলা অনিশ্চিত।

বায়ার্নের বিপক্ষে ফিরতি লেগের ম্যাচ ১৮ এপ্রিল। তারপর ২৩ এপ্রিল লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে ম্যাচ আছে রিয়ালের। এই দুই ম্যাচের কথা মাথায় রেখেই গিজনের বিপক্ষে রোনালদো ও বেনজেমাকে বিশ্রাম দেন কোচ জিনেদিন জিদান।

শনিবার রাতে অবনমন অঞ্চলে থাকা দল গিজন রিয়ালকে বেশ ভুগিয়েছে। গিজনের ক্রোয়েশিয়ান ফরওয়ার্ড ডুজি কপ ১৪ মিনিটের মাথায় রিয়ালকে পিছিয়ে দেন। তিন মিনিট বাদে ইসকো রিয়ালকে সমতায় ফেরান। ১-১ ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের ৫০তম মিনিটে আবার পিছিয়ে পড়ে রিয়াল। এবার মিডফিল্ডার মাইকেল ভেজগা গোল করে রিয়ালকে ভয় ধরিয়ে দেন। সেই ভয় অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। রিয়ালের স্প্যানিশ ফরওয়ার্ড মোরাতা দলকে দ্বিতীয় দফায় সমতায় ফেরান।

শেষ দশ মিনিটে দৃষ্টিকটু ডিফেন্সিভ ফুটবল খেলে স্পোর্টিং। শুরু থেকে ডিফেন্সে পাঁচজন থাকলেও এই দশ মিনিটে ছয়/সাতজন নেমে আসছিলেন।

Reneta

ইসকো ৯০ মিনিটের সময় নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন। শেষ পর্যন্ত এই গোলটিই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে।

এই জয়ের পর ৩১ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে বার্সার চেয়ে ছয় পয়েন্ট এগিয়ে শীর্ষে আছে রিয়াল। সমান ম্যাচ খেলা বার্সার সংগ্রহ ৬৯।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিয়াললা লিগা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফেসবুক ব্যবহারে ঢাকা যে দ্বিতীয় এর গুণগত প্রভাবের ব্যাখ্যা কী?

পরবর্তী

মেহনতি মানুষের পাশে আইনসেবা

পরবর্তী

মেহনতি মানুষের পাশে আইনসেবা

প্যালেসে ধরা লেস্টার, টটেনহ্যামের বড় জয়

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT