চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুইদিন ধরে কেঁদেছিলেন নেইমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৭ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

পুরনো জায়গায় নতুন করে চোট পেয়ে দশ সপ্তাহের জন্য মাঠের বাইরে নেইমার। ফিরতে ফিরতে মৌসুম প্রায় শেষই হয়ে যাবে। নাও খেলা হতে পারে চ্যাম্পিয়ন্স লিগে। মাঠের বাইরে বসে দেখতে হবে সতীর্থের খেলা, গোল উদযাপন আরও নানা কিছু। কিন্তু ফুটবল যার ধ্যানজ্ঞান তার কী এতসব ভালো লাগার কথা!

ভালো যে লাগছে না সেটা খোলাখুলিভাবেই জানিয়ে দিয়েছেন নেইমার। চোট নিয়ে কতটা হতাশায় ভুগছেন সেটা বোঝাতে গিয়ে পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জানিয়েছেন, দুইদিন কেবল একটানা কেঁদেছেন, বের হননি ঘর থেকে!

‘বিষয়টা হজম করতে আমার সময় লেগেছে। আমি দুইদিন বাসা থেকেই বের হইনি।’, স্পোর্ত স্পেক্টাকুলারকে সাক্ষাতকারে নিজের কষ্টের খোলা মনেই বলেছেন নেইমার।

‘আমার খুব কষ্ট হচ্ছিল, আর এই সময় কেবল কেঁদেছি। এটা সত্যি খুব কষ্টের।’

‘প্রথমবার যখন চোটে পড়ি তখন কিন্তু আমার এতটা কষ্ট হয়নি। আমি নিজেকেই নিজে বলতাম যে তাড়াতাড়ি সুস্থ হও। সামনে বিশ্বকাপ আছে, সেখানে তোমাকে খেলতে হবে। সেজন্য আমার খুব একটা খারাপ লাগেনি।’

২৩ জানুয়ারি স্ট্রসবুর্গের বিপক্ষে ফরাসি লিগ কাপের ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়ের ট্যাকলে ডান পায়ে চোট পান নেইমার। গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া বিশ্বকাপের ঠিক আগে এই পায়ের মেটাটারসাল হাড় ভেঙে মৌসুমের মাঝপথে ছিটকে যান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এবারের চোটও ঠিক সেই জায়গাতেই।

Reneta

প্রাথমিকভাবে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিলেও শেষপর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে পিএসজি। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা। সেই প্রক্রিয়া সেরে মাঠে ফিরতে ফিরতে এপ্রিল গড়িয়ে যেতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারপিএসজিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT