চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুইদিন চোর-পুলিশ খেলে আটক করোনাভাইরাসে আক্রান্ত যুবক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৭ পূর্বাহ্ন ১১, এপ্রিল ২০২০
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের ঘাটাইলে করোনাভাইরাসে আক্রান্তের তথ্য গোপন করে পালিয়ে থাকা যুবককে হেফাজতে নিয়ে ঢাকায় স্থানান্তর করেছে উপজেলা কর্তৃপক্ষ।

এসময় গুচ্ছ সংক্রমণ রোধে ওই এলাকার ১২০ পরিবারকে লকডাউন ঘোষণা করা হয়।

শুক্রবার রাত ১১টার দিকে তাকে উপজেলার সংগ্রামপুরের ঘোনারদেউলি গ্রাম থেকে হেফাজতে নেয় পুলিশ। পরে স্বাস্থ্য বিভাগের মাধ্যমে ঢাকায় স্থানান্তরের ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার।

তিনি বলেন, ‘‘২৪ বছরের ওই যুবক আগে থেকেই কিডনি রোগে আক্রান্ত। এজন্য চলতি মাসের ৪ তারিখ থেকে ৭ তারিখ পর্যন্ত সে ঢাকার শেরেবাংলা নগর হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসাধীন ছিলো। চিকিৎসাধীন থাকা অবস্থায় ওই হাসপাতালের চিকিৎসকগণ তার মাঝে করোনার উপসর্গ দেখতে পেলে নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে প্রেরণ করে। একই সাথে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রেফার্ড করে।

কিন্তু এই যুবক সেখানে ভর্তি না হয়ে গ্রামের বাড়িতে চলে আসে। গ্রামে আসার পর সে জানতে পারে তার করোনা পজিটিভ। এই তথ্য জানার পর থেকে যোগাযোগের ফোন নম্বরটি বন্ধ করে দেয় সে। পরে শুক্রবার দুপুরে আইইডিসিআর থেকে এই বিষয়ে আমাদের একটি বার্তা দেয়। দীর্ঘ প্রচেষ্টার পর প্রযুক্তির সহায়তায় আমরা তাকে শনাক্ত করে হেফাজতে নেই। এবং রাতেই বিশেষ ব্যবস্থায় ঢাকায় প্রেরণের ব্যবস্থা গ্রহণ করি।’’

অঞ্জন কুমার আরও বলেন, যেহেতু ওই যুবক করোনাভাইরাসে আক্রান্তের খবর গোপন করে বিভিন্নস্থান ও মানুষের সাথে মেলামেশা করেছে সে কারণে প্রাথমিকভাবে ওই গ্রামের ১২০টি পরিবারকে লকডাউন ঘোষণা করা হয়েছে। আরও কোথায় কোথায় গিয়েছে সে বিষয়ে অধিকতর তথ্য সংগ্রহের কাজ চলছে। পরবর্তীতে সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসটাঙ্গাইল
শেয়ারTweetPin

সর্বশেষ

‘এপ্রিলে জ্বালানি তেলের কোনো সংকট হবে না’

এপ্রিল ২, ২০২৬
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। ফাইল ছবি

হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্যমন্ত্রী

এপ্রিল ২, ২০২৬

২০২৬ সালের মধ্যে প্রায় সাড়ে ১৮ লাখ শিশু চরম অপুষ্টির শিকার হতে পারে: ইউনিসেফ

এপ্রিল ২, ২০২৬

৫৩ বছর পর আবার চাঁদে নভোচারী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, যাচ্ছেন ৪ নভোচারী

এপ্রিল ২, ২০২৬

চাইনীজ তাইপেকে হারিয়ে এশিয়ান গেমস বাছাই শুরু বাংলাদেশের

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT