চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দুইটা ফাইনাল না হারলে বিশ্বকাপ জেতাই হতো না’

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৭:১৩ অপরাহ্ন ১৩, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বজয়ী যুবাদের বাড়ি ফেরার দিন বৃহস্পতিবার। সবার মতো অনূর্ধ্ব-১৯ দলের বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমনও ফিরছেন ঘরে। ঢাকা থেকে চট্টগ্রামের পথে তার এবারের যাত্রাটা একেবারেই অন্যরকম। ইমনের দেশে ফেরা উপলক্ষ্যে বাবা-মা ও ভাই-বোন এসেছিলেন ঢাকায়। ১৭ বছর বয়সী সম্ভাবনাময় এ ক্রিকেটার জন্মস্থানে ‍ফিরছেন পুরো পরিবারকে সঙ্গী করেই।

ইমনের মুঠোফোনটি যখন বেজে উঠল, কেবলই ঢাকা ছেড়েছে তাদের বাস। বিশ্বকাপ ফাইনালে চোট নিয়েও ৪৭ রানের স্নায়ুক্ষয়ী ইনিংস খেলা বাঁহাতি ক্রিকেটার পথ চলতে চলতে কথা বললেন চ্যানেল আই অনলাইনের সঙ্গে।

এই ফেরার অনুভূতি নিশ্চয়ই আলাদা?
অবশ্যই। পরিবারের সবার সঙ্গে যাচ্ছি চট্টগ্রাম শহরে। সেখানে আমাদের জন্য বন্ধু, আত্মীয়, শুভাকাঙ্ক্ষী সবাই অপেক্ষা করছে। এলাকার মানুষেরা প্রতিনিয়ত বড় ভাইকে ফোন করে খবর নিচ্ছে আমরা কতটা আগালাম। শুনেছি সেখানে সংবর্ধনার আয়োজন করেছে এলাকাবাসী।

আপনাদের বরণ করে নিতে বিসিবির আয়োজন কেমন লেগেছে?
অসাধারণ। অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। স্টেডিয়ামের গ্যালারি ভরা মানুষ। এখানে আন্তর্জাতিক ম্যাচ হলে যেমন হয়, পরিবেশটা তেমনই ছিল। মানুষের উচ্ছ্বাস হৃদয় ছুঁয়ে গেছে।

ফাইনালে ২৫ রান করার পর চোট নিয়ে ড্রেসিংরুমে ফিরে গেলেন, আবার ব্যাটিংয়ে নামতে পারবেন ভেবেছিলেন?
সত্যি বলতে খুব ভয় পেয়ে গিয়েছিলাম, নামতে পারবো তো! কারণ পায়ের দুই পেশীতে প্রচণ্ড ব্যথা করছিল। শরীর কাঁপছিল। মাঠ ছাড়ার পর ড্রেসিংরুমে গিয়ে অনেককিছুই করতে হয়েছে। আইস বাথ নিয়েছি, প্রচুর পানি খেতে হয়েছে। সবচেয়ে বেশি কাজে লেগেছে ফিজিওর ম্যাসাজ। পায়ের পেশীতে ম্যাসাজের পর কিছুটা ভালো অনুভব করছিলাম।

দ্বিতীয়বার যখন ক্রিজে ফিরলেন, দল কঠিন মুহূর্তে। হাতে মাত্র ৪ উইকেট। জয়ের জন্য দরকার আরও ৭৬ রান। গোটা বাংলাদেশ তাকিয়ে ছিল ইমন-আকবর জুটির দিকে। সেখান থেকে ম্যাচটা ঘুরিয়ে দিলেন আরও ২২ রান যোগ করে।
শুরুতে সাবলীলভাবে খেলতে পারায় একটা আত্মবিশ্বাস জন্মেছিল। আমার চাওয়া ছিল যেখানে থেমেছি সেখান থেকেই শুরু করতে। রান করে যেতে। খুব বেশি রক্ষণাত্মক হলে ভারতের বোলাররা পেয়ে বসবে। এই ভাবনা থেকেই মাঝে মাঝে একটু আগ্রাসী ব্যাটিং করেছি। অধিনায়ক আকবর ক্রিজে থাকায় সুবিধা হয়েছে। আকবর বলছিল টিকে থাকতে। শেষ করে আসতে পারিনি। বিশ্বাস ছিল আকবর পারবে। রাকিবুল তাকে দারুণভাবে সমর্থন দিয়ে গেছে।

Reneta

অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ভারত অপ্রতিরোধ্য দল। তাদেরকে হারানোর রহস্য আসলে কী?
‍যুব এশিয়া কাপের ফাইনালে আমরা খুব কাছে গিয়ে ভারতের কাছে হেরে যাই। ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালেও এমন হয়েছে। অল্পসময়ের মধ্যে টানা দুইটি ফাইনাল আমরা হেরেছি। তাই সবার মধ্যে একটা জেদ কাজ করেছে ওদেরকে হারাতেই হবে। ওই দুইটা ফাইনাল না হারলে হয়ত বিশ্বকাপ জেতাই হতো না!

আপনার সাহসী ব্যাটিং দেখে মুগ্ধ সবাই। ভবিষ্যতের মনচ্ছবিটা নিশ্চয়ই এখন অনেক বড়?
এখন পরের ধাপ নিয়ে ভাবছি। সামনে প্রিমিয়ার লিগ আছে। যদিও এখনও দল পাইনি (হাসি)। ক্রিকেট ক্যারিয়ার নিয়ে একটাই চিন্তা, ধীরে ধীরে আগানোর। একেকটা ধাপ অতিক্রম করব। এক লাফে উপরে উঠতে চাই না। এটা তো কেবল শুরু…।

Jui  Banner Campaign
ট্যাগ: ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপপারভেজ হোসেন ইমনযুব বিশ্বকাপ-২০২০লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাবার জন্য ভোট চাইতে মাঠে জাইমা রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

খালেদের ৪ উইকেট, দুরন্তকে ১৪৫ রানে থামাল শান্তর দুর্বার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

শেফার্ডের হ্যাটট্রিকে পাঁচ উইকেট, স্কটল্যান্ডকে হারাল উইন্ডিজ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কারাদণ্ডের বদলে জরিমানা রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন লিয়াকত আলী খাঁন মুকুল

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT