চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুঃসময় বাড়তে দিলো না লিভারপুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৫ পূর্বাহ্ন ২৯, জানুয়ারি ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

দুই হার, তিন ড্র। লিগে শেষ পাঁচ ম্যাচের এমন খতিয়ান নিয়ে নেমেছিল লিভারপুল। উড়তে থাকা এক দলের জন্য ধূসর সময়ই। বিবর্ণ দশাটা অবশ্য আর বাড়তে দিলো না অলরেডরা। টটেনহ্যামের বিপক্ষে দারুণ জয়ে কাটিয়েছে খরা।

লিগে বৃহস্পতিবার রাতে টটেনহ্যাম হটস্পারের মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছে ইয়ূর্গেন ক্লপের শিষ্যরা।

অলরেডরা জয়টি দিয়ে উঠে এসেছে টেবিলের চারে, ২০ ম্যাচে ৩৭ পয়েন্ট তাদের। টেবিলের শীর্ষের ম্যানসিটির পয়েন্ট ৪১, এক ম্যাচ কমও খেলেছে সিটিজেনরা।

ম্যাচের তৃতীয় মিনিটেই বিপদে পড়তে যাচ্ছিল লিভারপুল। সেদফা রক্ষা স্বাগতিক তারকা হিয়ুং-মিন সনের গোল ভিএআরে অফসাইডের খাড়ায় বাতিল হলে।

অলরেডদের জয়খরা-গোলখরা কাটানোর শুরুটা হয় প্রথমার্ধের যোগ করা সময়ে। রবের্তো ফিরমিনোর গোলে। মধ্যবিরতির পর ফিরেই ম্যাচের ৪৭ মিনিটে ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড ব্যবধান দ্বিগুণ করেন।

সেটির দুই মিনিট পর টটেনহ্যাম একটি গোল ফিরিয়ে দেয়, পিয়ের-এমিলে হজবার্গের মাধ্যমে। সেটিই শেষ। পরের দাপট শুধু জয়ী দলের।

Reneta

ম্যাচের ৫৬ মিনিটে মোহামেদ সালাহর গোল ভিএআরে বাতিল হয়। ৬৫ মিনিটে সাদিও মানে গোল করে বসলে স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।

লিভারপুলের পরের ম্যাচ ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে, মাসের শেষ তারিখে। পরেরদিন টটেনহ্যাম হটস্পার যাবে ব্রিংটন এন্ড হোভ অ্যালবিওনের মাঠে খেলতে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগক্লপলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাকের জেরে বঙ্গভবন কর্মকর্তা আটক

ফেব্রুয়ারি ৪, ২০২৬

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি সংগৃহীত

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ফুড রিভিউ দিলো পরীমনির ছেলে পূণ্য

ফেব্রুয়ারি ৩, ২০২৬

জাহানারা ইস্যুতে গঠিত তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ: রিটকারীর আইনজীবী

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT