ফেসবুকে দুইদিনের বিড়ম্বনার জন্য ব্যবহারকারীদের কাছে দুঃখপ্রকাশ করেছেন প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এবং সামাজিক মাধ্যমটির শীর্ষ নির্বাহী।
কনফিগারেশনগত ত্রুটিকে ওই বিড়ম্বনার কারণ বলে জানিয়েছে ফেসবুক। নিত্য নতুন সেবা চালু করতে গিয়ে এরকম ত্রুটি দেখা দিয়েছে বলে জানিয়েছে সামাজিক মাধ্যমটি।
প্রযুক্তি ত্রুটিতে লগইন করতে না পারা কোটি কোটি গ্রাহকের কাছে দুঃখ প্রকাশ করে জাকারবার্গ বলেন,‘বৈশ্বিক এই ভোগান্তির জন্য আমি দুঃখিত, সত্যি দুঃখিত’।






