চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দুঃখজনক’ বলছেন রুবেল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৭ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

নিজেদের শক্তি ও প্রতিপক্ষের দুর্বলতা কাজে লাগাতে পুরোপুরি স্পিনে ঝুঁকে পড়ার কৌশল এনে দিচ্ছে সাফল্য। মিরপুর টেস্টে পেসার ছাড়াই খেলেছে বাংলাদেশ। কন্ডিশন বিচারে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন না তুললেও একজন পেসার হিসেবে ব্যাপারটিকে ‘দুঃখজনক’ বলছেন রুবেল হোসেন।

‘একটু তো দুঃখজনক। একটা পেস বোলার না নিয়ে আমরা টেস্ট খেলছি, আমাদের কন্ডিশন, উইকেট ওইরকম ছিল। আমাদের দেশের মাটিতে সফল হয়েছি। টিম প্ল্যানিং হয়তো ওভাবেই ছিল। আর পেস বোলারদের জন্য একটু তো খারাপ লাগেই।’

রুবেল নিজে পেস বোলার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে একাদশে কোনো পেসার না দেখায় তার খারাপ লাগা স্বাভাবিকই। ঘরের মাঠে লাল বলের ক্রিকেটে স্পিনারদের আধিপত্যের ব্যাপারটি মেনে নিচ্ছেন গতির বোলাররা। তবে ওয়ানডে সিরিজে যে উল্টোচিত্র দেখা যাবে সেটিই মনে করিয়ে দিলেন রুবেল।

‘আসলে আমাদের টেস্ট ক্রিকেটে সবসময় স্পিনাররাই রাজত্ব করে আসছে। আর পেস বোলাররা আমরা সবসময় ওইরকম সাফল্য পাচ্ছি না। ওয়ানডে সম্পূর্ণ ভিন্ন একটা সংস্করণ। একদিনের খেলা, যারা যেদিন যত কম ভুল করবে, তারা তত ভালো খেলে। এটা পরিবর্তন করার কিছু নেই। টেস্ট(স্পিননির্ভর) আর ওয়ানডেতে(পেসনির্ভর) যেভাবে খেলে আসছি, আমার কাছে মনে হয় ঠিকই আছে।’

‘ওয়ানডেতে পেসাররা ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে এবং জিতিয়েছেও। যদি দেখেন, ওয়েস্ট ইন্ডিজ সফরেও। এই কন্ডিশনেও অবশ্যই জেতাতে পারবে। ওয়ানডেতে উইকেট স্পিন সহায়ক থাকবে না, যেভাবে টেস্টে ছিল। আমাদের যে পেস বোলাররা আছে, এই কন্ডিশনে অবশ্যই ম্যাচ জেতাতে পারবো।’

উইন্ডিজের বিপক্ষে টেস্ট স্কোয়াডে ছিলেন মাত্র দুই পেসার। মোস্তাফিজ ও খালেদ। তবে ওয়ানডের জন্য মাশরাফী, রুবেল, মোস্তাফিজ, আবু হায়দার, সাউফউদ্দিনরা আছেন। স্কোয়াডে পাঁচ পেসার। সংখ্যাটাই বলে দেয় সাদা বলে বাংলাদেশের নির্ভরতা পেসাররাই। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ৯ ডিসেম্বর, মিরপুরে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-উইন্ডিজরুবেল হোসেনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT