চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীর্ঘ কর্ম ঘণ্টার কারণে বছরে ২০ লাখ শ্রমিকের মৃত্যু: জাতিসংঘ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫১ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০২১
আন্তর্জাতিক
A A

জাতিসংঘ বলেছে, কর্মক্ষেত্র সম্পর্কিত অসুস্থতা এবং আঘাতে বছরে প্রায় ২০ লাখ লোকের মৃত্যু হচ্ছে। মূলত দীর্ঘ কর্ম ঘণ্টার কারণে এই মৃত্যু ঘটছে। মহামারি পরিস্থিতির মধ্যে এই মৃত্যু ঝুঁকি আরো খারাপ হবে বলে সতর্ক করেছে সংস্থাটি।

সংবাদ মাধ্যম বাসস’র বরাতে জানা যায়, জাতিসংঘের স্বাস্থ্য ও শ্রম সংস্থার প্রথম যৌথ মূল্যায়নে ২০০০ থেকে ২০১৬ সাল পর্যন্ত বৈশ্বিক রোগব্যাধি, আঘাত ও কর্মক্ষেত্রে চাপের কারণে এই মৃত্যুর হিসাব তুলে ধরে বলেছে, কোভিডের কারণে কর্মক্ষেত্রে কাজের পরিবেশের নাটকীয় পরিবর্তনের প্রভাব এই প্রতিবেদনে অন্তর্ভূক্ত করা হয়নি।

এতে বলা হয়, ২০১৬ সালে কাজের সাথে জড়িত বিশ্বব্যাপী প্রায় ১৯ লাখ লোকের মৃত্যু হয়েছে। এই সংখ্যা ২০০০ সালের ১৭ লাখ থেকে বেশী। সপ্তাহে ৫৫ ঘণ্টার অধিক সময় কাজ করা দীর্ঘ কর্ম ঘণ্টা হিসাবে বিবেচনা করা হয়। এটি একটি প্রধান ঝুঁকি, ২০১৬ সালে এই দীর্ঘ কর্মঘণ্টা জনিত কারণে ৭ লাখ ৫০ হাজার লোকের মৃত্যু হয়েছে।

গবেষণায় দেখা যায়, ১৯টি পেশাগত ঝুঁকির কারণে এই জীবনহানি ঘটছে। এর মধ্যে অ্যাসবেস্টসের মতো কার্সিনোজেনের সংস্পর্শে আসা, দীর্ঘ সময় আসনে বসে থাকা এবং ম্যানুয়াল হ্যান্ডেলিংয়ের জন্য এই বিপর্যয় ঘটছে। এ ছাড়া কর্মক্ষেত্রে গ্যাস, ধোঁয়া এবং বাতাসের অন্যান্য দুষণের সংস্পর্শে আসায় এই স্বাস্থ্য বিপর্যয় ঘটছে। দূষণের কারণে ২০১৬ সালে বিশ্বে ৪ লাখ পঞ্চাশ হাজার লোকের মৃত্যু হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম গেব্রেয়াসুস এক বিবৃতিতে বলেছেন: ‘এটা খুবই মর্মান্তিক যে চাকুরি ও কর্মক্ষেত্রে পরিবেশের কারণে অনেক মানুষের মৃত্যু হচ্ছে।’

প্রতিবেদনে আরও বলা হয়, দীর্ঘ সময় কাজের কারণে ২০১৬ সালেই কর্মক্ষেত্র মৃতদের মধ্যে ৮২ শতাংশের মৃত্যু হয়েছে এবং একই বছর ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি রোগে ৪ লাখ ১৫ হাজার লোকের মৃত্যু হয়েছে। স্ট্রোকে মৃত্যু হয়েছে ৪ লাখ লোকের। হৃদরোগে মারা গেছে ৩ লাখ ৫০ হাজার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসকোভিডজাতিসংঘ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনের সাইট পরিদর্শনে প্রবাসী কল্যাণমন্ত্রী

পরবর্তী

আফগানিস্তানে স্কুল খুলেছে, মেয়েদের ঘরে থাকার নির্দেশ

পরবর্তী

আফগানিস্তানে স্কুল খুলেছে, মেয়েদের ঘরে থাকার নির্দেশ

মরুর দেশে রোববার শুরু আইপিএল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬

অপরাজিত থাকার অনন্য রেকর্ডটা এখন স্পেনের

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT