চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীর্ঘ আট মাস পর খুলে দেয়া হচ্ছে ওমরাহ, থাকছে কিছু শর্ত

এম ওয়াই আলাউদ্দীনএম ওয়াই আলাউদ্দীন
৯:৫২ পূর্বাহ্ণ ২৮, অক্টোবর ২০২০
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A
ওমরাহ

করোনাভাইরাসের কারণে দীর্ঘ আট মাস পর ১ নভেম্বর থেকে বাংলাদেশসহ বহির্বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে ওমরাহ পালন করতে পারবেন।  সৌদি ওমরাহ মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার ডক্টর আব্দুল আজিজ বিন আব্দুর রহিম ওজান একথা জানিয়েছেন।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সার্কুলার থেকে জানা গেছে, বাংলাদেশসহ বহির্বিশ্বের বিভিন্ন দেশ থেকে যেসব মুসলমান ওমরাহ পালনে আগ্রহী তাদের জন্য কিছু শর্ত রয়েছে।  যেমন, ১৮ থেকে ৫০ বছরের বয়সীরা ওমরাহ পালন করার সুযোগ পাবেন।

উল্লেখিত দেশগুলো থেকে কমপক্ষে ৫০ জনের গ্রুপ করে ওমরাহ পালন করার আবেদন করতে হবে। সৌদি আরবে প্রবেশ করার আগে ৭২ ঘণ্টা বা কমপক্ষে তিন দিন ফোলবোর্ড হোটেল বুকিং নিশ্চিত করতে হবে এবং এই ৭২ ঘণ্টা আগত ওমরাহ পালনকারীদের হোটেলে অবস্থান করতে হবে।

সৌদি ওমরাহ কোম্পানির তত্ত্বাবধানে এতেমারনা অ্যাপস এ আবেদনের মাধ্যমে অনুমতি সাপেক্ষে একজন গাইড এর অধীনে ৫০ জনের গ্রুপ নিয়ে ওমরাহ করতে পারবেন।

এছাড়া অনুমোদিত পিসিআর ল্যাব থেকে ফ্লাইট এর ৭২ ঘণ্টা আগে করোনাভাইরাস টেস্ট সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে।

ওমরাহ অথবা দুই পবিত্র মসজিদে নামাজ আদায়, মক্কা মদিনা রওজা শরীফ জিয়ারত করার জন্য এতেমারনা অ্যাপসের মাধ্যমে তসিরিয়া বা অনুমতি নিতে হবে। বিমানের টিকেটের বিআরএন নিতে হবে।

Reneta

উমরা পালনকারীর যাত্রীগণ ভ্রমণের ২৪ ঘণ্টা পূর্বে ফ্লাইট নাম্বারসহ হাজির ডিটেইলস ওমরাহ মন্ত্রণালয়ের সিস্টেমে আপলোড করার পাশাপাশি প্রত্যেক গ্রুপের জন্য একজন করে গাইড বাধ্যতামূলক করা হয়েছে।

তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঊর্ধ্বমুখী থাকা এবং আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থাপনা বন্ধ থাকার কারণে এশিয়ার মধ্যে ভারতসহ ইউরোপ-আমেরিকার বেশিরভাগ দেশের মুসলমান ওমরাহ পালন করার জন্য অনুমতি এখনই পাচ্ছেন না বলে জানা গেছে।

ওমরাহ এজেন্সি সংশ্লিষ্টরা দীর্ঘদিন পরে হলেও স্বাস্থ্যবিধি মেনে ওমরাহ খুলে দেয়ায় সাধুবাদ জানিয়েছেন। যদিও ১৮ থেকে ৫০ বছরের বয়সের সীমাবদ্ধতার কারণে পরিবার-পরিজন নিয়ে ওমরাহ পালনকারীদের সংখ্যা অনেক কমে যাবে এবং একই কোম্পানির একসাথে কমপক্ষে ৫০ জনের গ্রুপের বাধ্যবাধকতা থাকায় ওমরাহ পরিচালনা করা অনেক কঠিন হয়ে যাবে বলে মনে করছেন।

এই বিষয়ে স্থানীয় ওমরাহ হজ মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্টদের সাথে আলাপ করে জানা গেছে প্রাথমিকভাবে সৌদি সরকার স্থানীয় ও প্রবাসীদের স্বাস্থ্যবিধি মেনে ওমরাহ পালন করার সুযোগ দেয়ায় গতকাল পর্যন্ত প্রায় দেড় লাখের অধিক ধর্মপ্রাণ মুসলমান ওমরাহ পালন করেছেন।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় আরোপিত স্বাস্থ্যবিধি মেনে ওমরাহ পালন করায় ওমরাহ পালনকারীদের কোভিড-১৯ আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি যার কারণে পূর্ব ঘোষণা অনুযায়ী ১ নভেম্বর থেকে বহির্বিশ্বের মুসলমানদের জন্য ওমরাহ পালন করার ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার।  সবকিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই বয়সের বাধ্যবাধকতা তুলে নেয়া হবে বলেও আশ্বস্ত করেছেন সংশ্লিষ্টরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওমরাহবাংলাদেশসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড-ভারতের সঙ্গে বেশি বেশি খেলতে চান শান্ত

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্য সংকটে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমালো জাতিসংঘ

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শিক্ষা কারিকুলামে আসছে বড় পরিবর্তন’

মে ২০, ২০২৬

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে হাইকোর্টের বিস্ময়

মে ২০, ২০২৬
ছবি: মোসলেহ উদ্দিন আহমদ (ডিএমপি কমিশনার)।

কিশোর গ্যাং-অনলাইন জুয়া-সাইবার প্রতারণার বিরুদ্ধে ডিএমপির কঠোর বার্তা

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT