ইরাক ও সিরিয়ায় অভিযান বিস্তৃত করেছে তুরস্ক। সিরিয়ায় আইএস এবং ইরাকে কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে আরও বেশি করে বিমান হামলা চালাচ্ছে তারা।
দেশ দু’টিকে জঙ্গি দখলমুক্ত করে ‘নিরাপদ এলাকা’য় পরিণত করতেই অভিযান জোরদারের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তুর্কি প্রধানমন্ত্রী। তুরস্ক দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
তুর্কি বাহিনী ইতোমধ্যে ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি সংগঠন পিকেকে’র ৭ টি ঘাঁটিতে অভিযান চালিয়েছে।
গত সোমবার তুরস্কের সুরুক শহরে আত্মঘাতি বোমা হামলায় ৩১ জন নিহত হওয়ার পর শুক্রবার ইরাক ও সিরিয়ায় বিমান অভিযান শুরু করে দেশটি।






