২০০৬ সালে একসঙ্গে চলা লাক্স চ্যানেল আই সুপার স্টার জাকিয়া বারী মম ও রানার্স আপ আজমেরী হক বাঁধন’র। বর্তমানে তারা সমান তালে ছোট পর্দার জনপ্রিয় দু’অভিনেত্রী। তারকা খ্যাতিও দু’জনের সমান ভাবে।
আর তাই একসঙ্গে সময় কাটানোর সুযোগ হয় না। তবে দু’অভিনেত্রী এবার সময় কাটালেন নিজেদের মতো করে।
শীতের কোনো বিকেলের আড্ডায় জমে উঠার কিছু ছবি মম তার ফেসবুকে শেয়ার করেছেন এবং ছবির পোস্টে লিখেছেন, ‘বন্ধু পুরনো হলেও আড্ডাবাজি নতুন’।






