চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীঘি নয়, বনির নায়িকা হচ্ছেন শালুক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৭ অপরাহ্ন ২৬, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

বাংলাদেশি সিনেমা ‘মানব দাবন’-এ কাজ করবেন বলে আগেই চূড়ান্ত হয়েছেন কলকাতার নায়ক বনি সেনগুপ্ত। তার নায়িকা হওয়ার কথা শোনা গিয়েছিল দীঘির। দীঘি নিজেও জানিয়েছিলেন, মৌখিকভাবে চূড়ান্ত হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দীঘি থাকছেন না, বনির নায়িকা হচ্ছেন নবাগতা শালুক। সিনেমাটি পরিচালনা করতে যাচ্ছেন বজলুর রাশেদ চৌধুরী।

সিনেমাতে শালুক নাম হলেও এ নবাগতার প্রকৃত না মিষ্টি জাহান। এর আগে চ্যানেল আইয়ে প্রচারিত সালাউদ্দিন লাভলুর ‘দ্য ডিরেক্টর’সহ ১২টির মতো নাটকে কাজ করেছেন তিনি। অনন্য মামুনের ‘অমানুষ’ সিনেমাতেও একটি চরিত্রে অভিনয় করেছেন।

শনিবার রাতে বনির নায়িকা হিসেবে শালুককে চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন ‘মানব দাবন’ সিনেমার প্রযোজক শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। শালুক নিজেও চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন, তিনিই হতে যাচ্ছেন ‘মানব দাবন’র নায়িকা।

শালুক বলেন, ১২টির মতো নাটকে কাজ করেছি। তবে ছোট থেকে আমার টার্গেট ছিল সিনেমার নায়িকা হওয়া। শাপলা মিডিয়া আমাকে সেই সুযোগটি দিচ্ছে। প্রযোজক সেলিম খানসহ প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। নিজের সেরাটা দেয়ার চেষ্টা করব।

১৭ অক্টোবর থেকে চাঁদপুরে শুরু থেকে ‘মানব দানব’ সিনেমার শুটিং বলে জানিয়েছেন পরিচালক বজলুর রাশেদ। তিনি বলেন, জেলেদের জীবনযাত্রা ও বিভিন্ন কাহিনী সিনেমাটির প্রেক্ষাপট। নায়ক নায়িকা দুজনের চরিত্র অনেক বেশি চ্যালেঞ্জিং হবে।

সিনেমাটিতে বনির নায়িকা হিসেবে দীঘি থাকার বিষয়টি মোটামুটি চূড়ান্ত হলেও শেষ পর্যন্ত কেন তিনি থাকছেন না জানতে চাইলে প্রযোজক সেলিম খান জানান, দীঘিকে তিনটি শর্ত দেয়া হয়েছিল। শর্তগুলোতে রাজি না হওয়ায় তাকে নেয়া হচ্ছে না।

Reneta

কী সেই তিন শর্ত? জানতে চাইলে চ্যানেল আই অনলাইনকে সেলিম খান বলেন, দীঘিকে নায়িকা বানিয়ে শাপলা মিডিয়াই প্রথম টুঙ্গিপাড়ার মিয়াঁ ভাই সিনেমাতে নেয়া হয়েছিল। পরে আর কাজ হয়নি। সেজন্য তাকে প্রথম শর্ত দেয়া হয় ব্যাক টু ব্যাক শাপলা মিডিয়ার পাঁচটি করতে হবে। দ্বিতীয় শর্ত দেয়া হয় ফেসবুক বেশি বেশি ছবি বা টিকটকে ভিডিও করতে পারবে না। সর্বশেষ শর্ত ছিল, ১৭ অক্টোবর থেকে শুটিং করতে হবে। কারণ কলকাতার বনি, রজতভ দত্ত এবং ভরত কল শিডিউল দিয়েছেন। তাই শুটিং কোনোভাবেই পেছানো সম্ভব নয়। এসবে শর্তে না মেলায় দীঘিকে সিনেমাটিতে ফাইনালি নেওয়া হচ্ছে না।

তবে দীঘি জানান, একই সময়ে তার সরকারী অনুদানের একটি সিনেমার শুটিং আছে। সে কারণে তিনি ‘মানব দানব’ করতে পারছেন না।

Jui  Banner Campaign
ট্যাগ: দীঘিবনি সেনগুপ্তলিড বিনোদনশাপলা মিডিয়াসেলিম খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো: তারেক রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬

সংসদ নির্বাচন ও গণভোট: ভোট গ্রহণ শেষ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনে ৭০ শতাংশ ভোটগ্রহণ, কারচুপির অভিযোগ জামায়াত প্রার্থীর

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ঢাকা-১১ আসনে মধ্য বাড্ডার সারাহ স্কুল মহিলা কেন্দ্রের খবর

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT