চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লীর ওই পরিবারের একজন ছিল বিভ্রমের শিকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৬ অপরাহ্ণ ০৩, জুলাই ২০১৮
আন্তর্জাতিক
A A
দিল্লীর মৃত্যু

দিল্লীর বুরারিতে একই পরিবারের ১১ জনের রহস্যজনক মৃত্যুর ঘটনার মূল কেন্দ্রবিন্দু এখন ওই বাড়িটিতে পাওয়া হাতে লেখা নোট। এই নোটই প্রমাণ করছে পরিবারের এক সদস্য হ্যালুসিনেশন ও বিভ্রমের শিকার ছিল।

পুলিশ বলছে, নারায়ণ দেবির ছোট ছেলে ৪৫ বছর বয়সী ললিত ভাটিয়াই এই গণআত্মহত্যা পরিচালিত করেছে। এমনকি মৃত্যুর পরিকল্পনার নোটও তৈরি করে সে। কয়েক বছর আগে থেকে নীরবতার ব্রত পালন করা শুরু করে ললিত। তবে সম্প্রতি আবার কথা বলা শুরু করে সে। এসময় ললিত নিজের মৃত বাবার সঙ্গে দেখা হওয়ার কথাও জানায়।

তার লেখা নোটগুলোতে নিয়তির কথা লেখা ছিল, সঙ্গে পরিবারের জন্য সেই সব পরামর্শ ছিলো যা তাদের রক্ষা করতে পারে।

একটি নোটে লেখা ছিল, অন্তিম সময়ে, শেষ ইচ্ছে পূরণের সময়ে আকাশ নড়বে, পৃথিবী কাঁপবে। ওই সময়ে তুমি ভয় পেয়ো না, মন্ত্র জপ করা বাড়িয়ে দিও। আমি তখন তোমাকে ও অন্যদের সাহায্য করবো।

পুলিশ জানায়, ললিত বিশ্বাস করতো ১০ বছর আগে মারা যাওয়া বাবার কাছ থেকে পরামর্শ পায় সে। সে তার পরিবারকেও সেকথা জানায়। পরিবারটি খুবই কুসংস্কারাচ্ছন্ন ছিল এবং তারা বিশ্বাস করতে শুরু করে যে পৃথিবী ধ্বংস হওয়ার সময় চলে এসেছে।

আত্মীয় স্বজন ও বন্ধুদের মতে, বেশিরভাগ সময়েই নোট লিখেই যোগাযোগ করতো ললিত কারণ সে নীরবতা ব্রত পালন করতো। এমনকি তাদের দোকানে যারা কেনাকাটা করতে আসতো তাদের সঙ্গেও।

উত্তর দিল্লীর বুরারিতে একই পরিবারের ১১ জনের মরদেহ উদ্ধার করা হয় রোববার। নিহতদের দশজনের মরদেহ লোহার গ্রিলের সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় এবং একজন বয়স্ক নারীর মরদেহ মেঝেতে পাওয়া যায়। নিহতদের প্রত্যেকের হাত পেছনে এবং চোখ বাঁধা ছিলো।

৭৭ বছর বয়সী নারায়ণ দেবির সঙ্গে মৃতদেহ পাওয়া যায় ওই পরিবারের আরো ১০ জনের। তার মেয়ে প্রতিভা (৫৭), দুই ছেলে ভবনেশ (৫০) ও ললিত ভাটিয়া (৪৫)। ভবনেশের স্ত্রী সবিতা (৪৮)। তাদের তিন সন্তান মিনু (২৩), নিধি (২৫) ও ধ্রুব (১৫)। ললিতের স্ত্রী টিনা (৪২) এবং ১৫ বছরের ছেলে শিভাম। প্রতিভার মেয়ে প্রিয়াংকা (৩৩)।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা ন্যাক্কারজনক: রিজভী

পরবর্তী

কয়েক মাস গুহায় থাকতে হতে পারে থাইল্যান্ডের ক্ষুদে ফুটবলারদের

পরবর্তী
থাইল্যান্ড-গুহায় নিখোঁজ ফুটবল-ফুটবলার-কিশোর-কোচ-গুহা-চিঠি

কয়েক মাস গুহায় থাকতে হতে পারে থাইল্যান্ডের ক্ষুদে ফুটবলারদের

কোটা সংস্কার: ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT