চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লীতে পৌঁছেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৮ পূর্বাহ্ণ ২৫, মার্চ ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

দ্বিপাক্ষিক বৈঠকের জন্য চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারতের দিল্লীতে পৌঁছেছেন আজ। তার এই সফর নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত সংশয় ছিলো, এছাড়া চীনের এই মন্ত্রীর দিল্লীতে অবতরণ করার পরেও সফরের কোনও আনুষ্ঠানিক বার্তা প্রদান করা হয়নি।

এনডিটিভি জানায়, লাদাখে অচলাবস্থা শুরু হওয়ার পর বিগত দুই বছরেরও বেশি সময়ের মধ্যে এটাই প্রথম উচ্চপর্যায়ের চীনা কর্মকর্তা ভারতীয় সফর।

ওয়াং ই আজ শুক্রবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে দেখা করবেন বলে আশা করা হচ্ছে।

সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানিয়েছে, ওয়াং ই’র সফরের উদ্দেশ্য হল শারীরিক যোগাযোগ পুনরায় শুরু করা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই বছরের শেষের দিকে বেইজিং অনুষ্ঠেয় ব্রিকস বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো।

লাদাখে চীনা অনুপ্রবেশ বৃদ্ধি পাওয়া এবং গালওয়ান উপত্যকায় সংঘর্ষের ফলে ২০ জন ভারতীয় এবং বেশ কয়েকটি চীনা সৈন্য মারা যাওয়ার ঘটনায় ভারত-চীন সম্পর্কের অবনতি ঘটে।

এর মধ্যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর উত্তেজনা প্রশমিত করতে মস্কো এবং দুশানবেতে ওয়াং ইয়ের সাথে কয়েক দফা আলোচনা করেছেন।

Reneta

২০২০ সালের সেপ্টেম্বরে, তারা সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের একটি কনক্লেভের সাইডলাইনে মস্কোতে এ বিষয়ে আলোচনা করেছিল তখন তারা পূর্ব লাদাখে সীমান্তের সমস্যা সমাধানে একটি পাঁচ-দফা চুক্তিতে সম্মত হয়েছিল।

গত বছরের জুলাইয়ে তাজিকের রাজধানী দুশানবেতে আরেকটি এসসিও বৈঠকের ফাঁকে তারা দ্বিপাক্ষিক বৈঠকও করেছিল। সেপ্টেম্বরে দুশানবেতে আরেকটি বৈঠক হয়।

পাকিস্তানে একটি অনুষ্ঠানে কাশ্মীর নিয়ে তার বক্তব্য নিয়ে নতুন বিতর্কের মধ্যেই চীনের মন্ত্রীর এই সফর।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাশ্মীরদিল্লী সফরভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: চ্যানেল আই

গাজীপুরে পোশাক কারখানায় শতাধিক শ্রমিক অসুস্থ

মে ১১, ২০২৬

সাশ্রয়ের আহ্বানেই বিতর্ক, মোদিকে ‘ব্যর্থ’ বললেন রাহুল

মে ১১, ২০২৬

সুন্দরবনে মধু সংগ্রহে গিয়ে বাঘের আক্রমণে মৌয়াল আহত

মে ১১, ২০২৬

বিয়েতে গয়না নয়, বৈদেশিক মুদ্রার সাশ্রয় চান নরেন্দ্র মোদি!

মে ১১, ২০২৬

যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি ‘অর্ধেক কমে গেছে’

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT