চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লীতে অক্সিজেন সংকটে বড় বোন, দোয়া চাইলেন ফারিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৮ অপরাহ্ণ ০৬, মে ২০২১
বিনোদন
A A
বোনের সাথে ফারিয়ার পুরোনো ও নতুন ছবি, পারিবারিক সম্পর্কের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার দ্বিতীয় ঢেউ ভারতজুড়ে। প্রতিদিনই মারা যাচ্ছেন হাজার হাজার মানুষ, আক্রান্ত হচ্ছেন কয়েক লাখ করে। চারিদিকে অক্সিজেনের জন্য হাহাকার! বিশেষ করে দিল্লীর কোথাও প্রয়োজন মতো অক্সিজেন মিলছে না। সেখানে করোনায় আক্রান্ত হয়ে অক্সিজেন সংকটে পড়েছেন অভিনেত্রী শবনম ফারিয়ার বড় বোন বন্যা।

চ্যানেল আই অনলাইনকে বৃহস্পতিবার বিকেলে এমনটাই জানান ফারিয়া।

এরআগে বুধবার রাতে নিজের ফেসবুকে শবনম ফারিয়া বোনের জন্য দোয়া চেয়ে লিখেন, আমার বাবা ডাক্তার ছিলেন। সবার সব অসুস্থতায় বাবার কাছে আসতো। আজকে দিল্লীতে আমার বোন অক্সিজেন এর অভাবে কষ্ট পাচ্ছে। আমরা হেল্পলেস, কিছু করার নাই। আমরা পরশু পর্যন্ত মার কাছ থেকে পুরা বিষয়টা গোপন করে রেখেছি। কালকে মোঝবোন বললো, “তৃপ্তি আম্মু দোয়া করলে যদি বন্যা ভাল হয়ে যায়, চল আমরা আম্মুকে জানাই“।

Banglabid

ফারিয়া লেখেন, গত দুইদিন আমার মার মুখের দিকে তাকানো যায় না, তার বড় মেয়ে, ১৮ বছর বয়সে তার মেয়ে হইসে, যখন সে নিজেই বাচ্চা… সেই মেয়ের এই অবস্থা তো তার সহ্য হয় না। তাও এতো দূরে এখন! আমরা আসলে কাছের মানুষদের উপরই বেশি অভিমান করি, কষ্ট পাই, রাগ করি, আর সম্ভবত সেজন্যেই তারা কাছের মানুষ! দূরের মানুষের সাথে আর কিসের রাগ!

শবনম ফারিয়ার বড় আরও দুই বোন রয়েছেন। তার কথা উল্লেখ করে জনপ্রিয় এ তারকা লিখেছেন, আমার বড় বোন আমার ১৬ বছর আর মেঝো বোন প্রায় ১২ বছরের বড়। আমার সারাজীবন কষ্ট ছিল, অন্যদের বোনদের সাথে যেমন বন্ডিং থাকে আমার নাই। ইনফ্যাক্ট আমার বড় দুইবোনের নিজেদের মধ্যে যেই বন্ডিং সেইটা আমার সাথে নাই। আমার বয়স যখন সাড়ে তিন, বড় আপুর বিয়ে হয়ে গেছে। ৫ বছর বয়সে ছোট আপু পড়াশুনার জন্য বাসার বাইরে তারপর তো বিয়েই হয়ে গেল আপুর। আমি সেভাবে কখনো আমার বোনদের সাথে থাকি নাই, বরং আমার ভাগ্না-ভাগ্নি আমার বন্ধু।

বয়সে যুগের পার্থক্য থাকায় আমার সাথে ওদের একটা জেনারেশন গ্যাপ সব সময়ই প্রকট। তার উপর তাদের সবসময় মনে হতো “ভাল ফ্যামিলির মেয়েরা মিডিয়াতে কাজ করে না”। এইটা নিয়ে আমার দুঃখের সীমা-পরিসীমা নাই। কখনো উৎসাহ দূরের কথা, পারলে দুই-চারটা কথা শোনানোর সুযোগ পেলে মিস করে না। কষ্টের উপর ডাবল কষ্ট।

Reneta

বড় বোনের অসুস্থতার প্রসঙ্গে ফারিয়া লেখেন, পরশু আমার বড় আপু যখন বললো, “তৃপ্তি আমার খুব কষ্ট হচ্ছে” আমি জানি ফোনটা রেখে আমি কতক্ষণ হাউমাউ করে কেঁদেছি! আমার মেঝো বোন কল করে কাঁদতে কাঁদতে যখন বললো “তৃপ্তি আমার বুকটা ফেটে যাচ্ছে, আমি এতো মানুষকে খাওয়াই, আমার বোন বিদেশে শুয়ে খাওয়ার কষ্ট পাচ্ছে” কী বলে আমার বোনের স্বান্তনা দিবো।

সবশেষ এ অভিনেত্রী দোয়া চেয়ে লিখেছেন, কিছু ঘটনা আসে, তখন বুঝতে পারি আমাদের জীবনে তারা কত স্পেশাল, তাদের আমরা কত ভালবাসি, তারা কত কিছু করে আমাদের জন্য… সবার কাছে একটা অনুরোধ, আপনার দোয়ার সময় আমার বড় আপুর কথা একটু স্বরণ করবেন। ঢাকায় বসে আসলে দোয়া করা বা দোয়া চাওয়া ছাড়া আমাদের কিছু করার নাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অক্সিজেনদিল্লীফারিয়াবোনভারতমহামারীমাশবনম ফারিয়াসংকট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশের বিভিন্ন জেলায় নৌবাহিনীর মানবিক সহায়তা

পরবর্তী

অসহায় মানুষের পাশে মোবাশ্বের চৌধুরী

পরবর্তী
অসহায় মানুষের পাশে মোবাশ্বের চৌধুরী, দান ও সহায়তা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

অসহায় মানুষের পাশে মোবাশ্বের চৌধুরী

মুসল্লিরা দেশের সব মসজিদে জুমাতুল বিদা’য় দোয়া করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সব মসজিদে জুমাতুল বিদা’য় বিশেষ দোয়া

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শপথের পর প্রথম বঙ্গভবনে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২৩, ২০২৬

মেসির গোলেও হার এড়াতে পারল না মিয়ামি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৩, ২০২৬

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT