চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লিতে ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, ভবন ধসে আটকা অনেকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৫ অপরাহ্ন ০২, জানুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
দিল্লি-ব্যাটারি কারখানায় আগুন-বিস্ফোরণ

ভারতের দিল্লিতে একটি ব্যাটারি কারখানায় বিস্ফোরণের পর ভবন ধসে ভেতরে এক শ্রমিকসহ কয়েকজন দমকলকর্মী আটকা পড়েছেন।

এনডিটিভি জানিয়েছে, দিল্লির পশ্চিমাঞ্চলের পিরা গাড়ি এলাকায় ব্যাটারি তৈরির ওই কারখানায় বৃহস্পতিবার ভোরে আগুন লাগে।

দিল্লি ফায়ার সার্ভিস জানায়, স্থানীয় সময় ভোর সাড়ে ৪টায় তাদের কাছে সাহায্য চেয়ে ফোন করা হলে প্রাথমিকভাবে আগুন নেভাতে ঘটনাস্থলে ৭টি ইউনিট পাঠানো হয়।

কিন্তু দমকলকর্মীরা ঘটনাস্থলে আগুন নেভানো এবং উদ্ধারকাজ চালানোর মাঝেই সকাল ৯টার দিকে ভবনের পেছনের দিকে একটি বিস্ফোরণ হয়ে ভবনের প্রায় পুরো কাঠামোটিই ধসে পড়ে। ধ্বংসস্তুপের ভেতর আটকা পড়েন কারখানার দুই শ্রমিকসহ ফায়ার সার্ভিসের কয়েকজন উদ্ধারকারী সদস্য।

ধারণা করা হচ্ছে, আগুনের কারণে অতিরিক্ত উত্তপ্ত হয়ে একটি ব্যাটারি বিস্ফোরিত হওয়ার কারণে ভবনটি ধসে পড়েছে।

ভোরবেলায় আগুন লাগার কারণে ওই সময় কারখানাটিতে বেশি মানুষ ছিল না। ইতোমধ্যে ভবনটি থেকে একজন শ্রমিক ও দুই দমকলকর্মীকে বের করে আনা হয়েছে। তারা সামান্য আহত হয়েছেন।দিল্লি-ব্যাটারি কারখানায় আগুন-বিস্ফোরণ

Reneta

আগুন নিয়ন্ত্রণে আনতে বর্তমানে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩৫টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) একটি দলও সেখানে রয়েছে।

উদ্ধারকারীরা বিশেষ সতর্কতার সাথে উদ্ধার চেষ্টা চালাচ্ছেন। কেননা আগুন লাগার ফলে ব্যাটারিগুলো থেকে যে ধোঁয়া বের হচ্ছে তা বিষাক্ত। তবে ভবন থেকে এরই মধ্যে সব দাহ্য বস্তু সরিয়ে ফেলা হয়েছে বলেও জানিয়েছেন তারা।

পরিস্থিতি গভীর পর্যবেক্ষণে রাখছেন বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ‘খুবই দুঃখ পেলাম বিষয়টি জানতে পেরে। আমি কাছ থেকে বিষয়টি দেখছি। দমকলকর্মীরা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন। আমরা ভেতরে আটকা পড়াদের নিরাপত্তার জন্য প্রার্থনা করছি,’ বলেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিল্লি-আগুনদিল্লীতে ভবন ধসভবন ধসভারত-আগুনভারত-ভবন ধস
শেয়ারTweetPin

সর্বশেষ

শামস সুমন স্মরণে শিল্পকলায় সহকর্মীদের আবেগঘন সন্ধ্যা

এপ্রিল ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াতকে পাকিস্তানি বাহিনীর সহযোগী রেখেই মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল পাস

এপ্রিল ৯, ২০২৬

এবারও বিদেশি ক্রিকেটার ছাড়া হবে ঢাকা লিগ

এপ্রিল ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু রাতুল ও পানি বিক্রেতা শাহানুরের পাশে দাঁড়ালেন তারেক রহমান

এপ্রিল ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

লিসবনে মেট্রো ধর্মঘটে অচল নগরজীবন

এপ্রিল ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT