চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লিকে হারিয়ে মুম্বাইয়ের ‘পঞ্চম’ আইপিএল শিরোপা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৫ অপরাহ্ন ১০, নভেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

দুবাইয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। প্রতিযোগিতার অন্যতম সফল দলটির এটি টানা দ্বিতীয় ও সবমিলিয়ে পঞ্চমবার চ্যাম্পিয়ন খেতাব জয়।

মঙ্গলবার শিরোপার মঞ্চে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৫৬ রান তোলে দিল্লি ক্যাপিটালস। জবাব দিতে নেমে ৫ উইকেট ও ৮ বল অক্ষত রেখেই টাইটেল জিতে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স।

আসরের গ্রুপপর্বে শীর্ষের দুই দল যথাক্রমে মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। দুদলের প্রথম কোয়ালিফায়ারে জিতে সবার আগে শিরোপার মঞ্চে পা রাখে মুম্বাই। আর দ্বিতীয় সুযোগ কাজে লাগিয়ে এলিমিনেটরে জিতে আসা বেঙ্গালুরুকে দ্বিতীয় কোয়ালিফায়ারে হারিয়ে মুম্বাইয়ের প্রতিপক্ষ হয় দিল্লি।

ফাইনালে নেমে দিল্লি মারকুটে শুরু করতে পারেনি। দুর্দান্ত ফর্মে থাকা স্টয়নিস (০), ধাওয়ান (১৫) ও রাহানেকে (২) হরিয়ে ধুঁকতে থাকে শুরুতেই।

সেখান থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক শ্রেয়াস আয়ার ও রিশভ পান্ট। আয়ার সর্বোচ্চ ৬৫ করে অপরাজিত থাকেন। ৬ চার ও ২ ছয়ে ৫০ বলের ইনিংস। পান্ট ফেরেন ৫৬ করে, ৪ চার ও ২ ছক্কায় ৩৮ বলে সাজিয়ে।

অভিজ্ঞ ট্রেন্ট বোল্ট ৩টি ও কোল্টার-নাইল ২টি করে উইকেট নিয়ে মুম্বাইয়ের কাজ সহজ করে দেন। একটি উইকেট নেয়ার পাশাপাশি ৪ ওভারে ২৫ রান দিয়ে কম খরুচে থাকেন জয়ন্ত যাদব।

Reneta

লক্ষ্য তাড়ায় নেমে রোহিত শর্মার ব্যাটে উড়ন্ত শুরু পায় মুম্বাই। ৬৮ করে ফেরেন অধিনায়ক, ৫ চার ও ৪ ছক্কায় ৫১ বলের ইনিংস দিয়ে। ম্যাচ ওখানেই আরও সহজ হয়ে যায়।

বাকি কাজটুকু নিরাপদে সারতে ডি কক ২০, সূর্যকুমার যাদব ১৯, ঈশান কৃষাণের ১৯ বলে অপরাজিত ৩৩ ভূমিকা রেখেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএল-২০২০দিল্লিপান্টফাইনালমুম্বাইরোহিতলিড স্পোর্টসশ্রেয়াসহায়দরাবাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রার্থীদের নির্বাচনী প্রচার শেষ হবে মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায়

ফেব্রুয়ারি ৯, ২০২৬

স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার দাম বাড়াল বাংলাদেশ ব্যাংক

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ভোজ্যতেলের ঘাটতি মেটাতে সম্ভাবনাময় ভোলার সরিষা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: চ্যানেল আই

দিনাজপুরের ৮৪৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩৯টি ঝুঁকিপূর্ণ 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT