চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিবালার ‘ম্যারাডোনা’ মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৪ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
মেসি ও ডিবালা ফুটবল ম্যাচে একে অপরের সাথে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার এক প্রজন্ম ফুটবলে এসেছে ডিয়েগো ম্যারাডোনাকে আদর্শ মেনে। এখনকার  প্রজন্ম অনুসরণ করে মেসিকে। পাওলো দিবালা তাদেরই একজন। লিওনেল মেসিই তার কাছে ‘ম্যারাডোনা’।

বুধবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে জুভেন্টাসের মাঠে আতিথ্য নেবে বার্সেলোনা। চলতি প্রতিযোগিতার প্রথম দেখায় মেসির জোড়া গোলে ৩-০ তে বিধ্বস্ত হয় জুভরা। সিরি আ’তে ধুঁকতে থাকা দলটির সামনে সুযোগ প্রথম হারের প্রতিশোধ নিয়ে হারানো মনোবল ফিরে পাওয়া।

কিন্তু ফুটবল ফ্রান্সকে দেওয়া সাক্ষাৎকারে সেই ম্যাচ নিয়ে পারতপক্ষে কোনো কথাই বললেন না দিবালা। সাক্ষাৎকারে দলের জন্য মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে জাতীয় দল অধিনায়ককে প্রশংসায় ভাসিয়েছেন তিনি।

‘আমি ব্যক্তিগতভাবে রোনালদিনহোর ভক্ত। কিন্তু লিও মেসি আমাদের প্রজন্মের ম্যারাডোনা। আমার জন্য এ বড় সম্মানের যে আমি তার পাশে থেকে খেলতে পেরেছি।’

প্রায় একাই লড়াই করে আর্জেন্টিনাকে বিশ্বকাপের মূল পর্বে নিয়ে গেছেন মেসি। ইকুয়েডরের বিপক্ষে বাছাই পর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে করেন হ্যাটট্রিক। দিবালার কথায় উঠে এল সেই ম্যাচের প্রসঙ্গও, ‘ইকুয়েডরের বিপক্ষে অসাধারণ এক হ্যাটট্রিকে আমাদের বিশ্বকাপে নিয়ে গেছেন মেসি। তিনি একজন প্রকৃত অধিনায়ক।’

শেষ দশ বছরে বর্ষসেরা ফুটবলারের প্রায় সব ট্রফি নিজেদের মধ্যে ভাগাভাগি করেছেন মেসি-রোনালদো। এ দুই ফুটবলারের পর ভবিষ্যতের তারকা ভাবা হচ্ছে নেইমার ও দিবালাকে। নিজের ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বীকে প্রশংসা করতে বিন্দুমাত্র কার্পণ্য করেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। নেইমারকে মেসি-রোনালদোদের সমপর্যায়ের বলছেন জুভেন্টাস ফরোয়ার্ড। সেই সঙ্গে এও বললেন, ভবিষ্যতে তারা একসঙ্গে খেলতে চান।

Reneta

‘‘ভবিষ্যতে আমি নেইমারের সঙ্গে এক দলে খেলতে চাই। কারণ বর্তমান সময়ে একমাত্র সে-ই মেসি কিংবা রোনালদোকে টপকে ব্যালন ডি’অর জিততে পারে। বন্ধুরাও খুব করে চায় যেন আমার নামের পাশে ব্যালন ডি’অর লেখা থাকে।’’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিয়েগো ম্যারাদোনাপাওলো দিবালালিওনেল মেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে তেলের দাম

জুলাই ২৩, ২০২৬

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে বজ্রসহ বৃষ্টি

জুলাই ২৩, ২০২৬

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT