জাসপ্রিত বুমরার আগের বলেই বোল্ড হতে পারতেন মুশফিকুর রহিম। ব্যাটের কানা ছুঁয়ে লেগ স্টাম্পের পাশঘেঁষে বল যায় সীমানার বাইরে। পরের বলটি আউটসুইং ভেবে বিভ্রান্ত হলেন মি. ডিপেন্ডেবল। ছাড়তে গিয়ে অফস্টাম্প উড়ে গেল মুশফিকের।
চতুর্থ দিনের শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ। ৩২ বলে ২টি চারে ১১ রান করেন ফেরেন মুশফিক। ১১২ রানে কানপুর টেস্টে চতুর্থ উইকেট হারায় সফরকারীরা।
৩ উইকেটে ১০৭ রান নিয়ে শুরু করে বাংলাদেশ। বৃষ্টি ও ভেজা মাঠের কারণে আগের দুই দিন খেলাই হয়নি। প্রথম দিন হয় ৩৫ ওভার। অনেক অপেক্ষার পর মাঠে গড়ায় খেলা। ভারতীয় বোলারদের নিখুঁত লাইন-লেন্থের সামনে সংগ্রাম করতে হয়েছে ব্যাটারদের।
৪৪ রানে অপরাজিত আছেন মুমিমুল হক। সাকিব আল হাসান নয়; ক্রিজে এসেছেন লিটন দাস।








