চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে সপ্তাহব্যাপী লকডাউন শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৪ অপরাহ্ণ ১৫, জুন ২০২১
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A

করোনার সংক্রমণ ক্রমাগতভাবে বৃদ্ধি পাওয়ায় উত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুরের সদরে মঙ্গলবার থেকে সপ্তাহের লকডাউন ঘোষণা শুরু হয়েছে।

লকডাউনে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। লকডাউন বাস্তবায়নে মাঠ কাজ করছে পুলিশ, র‍্যাবসহ স্বেচ্ছাসেবক বাহিনী।

১৩ জুন রাতে জেলা করোনা প্রতিরোধ কমিটির বৈঠক শেষে জারিকৃত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী এ এ লকডাউন ঘোষণা করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,১৫ জুন থেকে আগামী ৭ দিনের জন্য জরুরি পরিষেবা ব্যতীত শহরে সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে। সকাল সাড়ে ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত শুধু কাঁচামাল ও নিত্যপ্রয়োজনীয় মুদি দোকান খোলা থাকবে। ওষুধের দোকান ছাড়া সব দোকানপাট ও শপিংমল বন্ধ রয়েছে।

দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা.আব্দুল কুদ্দুস জানান, দিনাজপুরে চলতি মাসের ১৩ দিনে করোনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনায় মৃত্যু হয়েছে, ১৪৪ জনের। মোট আক্রান্ত হয়েছে,৬৩৬৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছে, ৫৬৮০ জন। বর্তমানে শনাক্তের হার ৩২ দশমিক ৫ শতাংশ।

বর্তমানে করোনায় আক্রান্ত রোগি ৫৪৩ জন। এর মধ্যে ৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ২৪ ঘন্টায় কোয়ারেন্টিনে ৮৭ জন এবং হোম আইসোলেশনে রয়েছে, ৫১৩ জন।

Reneta

সংশ্লিষ্ট সুত্র জানায়, চলতি বছরের ৬ জানুয়ারি জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ১০০। এরপর প্রায় দেড় মাস ধরে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেনি।

২০ মার্চ জেলায় একজনের মৃত্যু হয়। চলতি জুনের প্রথম থেকে জেলায় আশঙ্কাজনক ভাবে করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে।

২ জুন জেলায় করোনা আক্রান্ত হয়ে ১ জন, ৪ জুন ২ জন, ৫ জুন ৩ জন, ৬ জুন ২ জন, ৭ জুন ১ জন, ১১ জুন ১ জন এবং ১২ ও ১৩ জুন ৪৮ ঘণ্টায় মারাযান ৫ জন। গত ২৪ ঘন্টায় ১ জন সহ মোট ১৪৪ জন মারা যায়।

দিনাজপুর সিভিলসার্জন ডা: আব্দুল কুদ্দুছ বলেন, গত তিন সপ্তাহ ধরে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। বিশেষ করে দিনাজপুর সদর উপজেলায় সংক্রমণ অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাচ্ছে। কাজেই করোনা প্রতিরোধে এই লকডাউন দেয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT