চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে বাস খাদে পড়ে ২ জন নিহত

শাহ আলম শাহী শাহ আলম শাহী
১১:২৪ পূর্বাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A

দিনাজপুরে ব্রিজের গার্ডার ভেঙ্গে দূরপাল্লার যাত্রীবাহী বাস খাদে পড়ে নারীসহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরো ১৫ জন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতরা হলেন,বাস যাত্রী হালিমা খাতুন (৫৫) ও বাসের সুপাভাইজার আব্দুল জলিল (৫০)।

শনিবার সকাল সাড়ে ৬টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার মোহনপুর ব্রীজের পূর্ব পার্শ্বে এ দুর্ঘটনাটি ঘটে। ঢাকা থেকে হানিফ পরিবহন নামে দূরপাল্লার এই যাত্রীবাহী বাসটি দিনাজপুরে আসছিলো।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ধারণা করা হচ্ছে চালকের ঘুমভাবের কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, ঢাকা থেকে দিনাজপুরমুখী যাত্রীবাহী হানিফ পরিবহণ বাসটি সকাল সাড়ে ৬টায় মোহনপুর ব্রিজ অতিক্রম করার সময় পূর্ব পার্শ্বে গার্ডার ভেঙে খাদে পড়ে যায়।

Reneta

এসময় স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ভিতর আটকে পড়া যাত্রীদের পাশাপাশি নারীসহ নিহত ২ জনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। লাশ ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।

আহত ১৫ জনের মধ্যে ৭ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়াছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিনাজপুরনিহতবাস খাদেসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT