দিনাজপুরে বাড়ছে বাণিজ্যিক পেঁপে বাগান। আশাতীত ফলন ও ভালো দাম পাওয়ায় পেঁপে আবাদে আগ্রহী হয়েছেন জেলার অনেক চাষি।
দিনাজপুরের বিভিন্ন এলাকায় দিগন্ত জোড়া ক্ষেতে গড়ে উঠেছে পেঁপে বাগান। এসব বাগানে রয়েছে শাহি, রাচি, সিও-টুসহ বিভিন্ন জাতের পেঁপে। এতে বেশ লাভবান কৃষক।
একবার পেঁপে গাছ লাগানোর পর কমপক্ষে দু’বছর ফলন তুলতে পারে চাষি। ক্ষেতেই বসেই কাঁচা পাকা পেঁপে বিক্রি করতে পারছে তারা।
দিনাজপুর সদর, বিরল, কাহারোল, বীরগঞ্জ, চিরিরবন্দর, পার্বতিপুর, খানসামা, ফুলবাড়ি, বিরামপুর, ঘোড়াঘাটসহ জেলার ১৩ উপজেলায় এবার পেঁপে চাষ হয়েছে।
এদিকে জেলার চাহিদা মিটিয়ে এ অঞ্চলের উৎপাদিত পেঁপে সরবরাহ হচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বলে জানিয়েছে দিনাজপুর কৃষি কর্মকর্তা মো. আরিফুর রহমান।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে







