চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে বাংলাদেশ-ভারত দ্বি-পাক্ষিক সীমান্ত সম্মেলন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৬ পূর্বাহ্ণ ২৯, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

বাংলাদেশ-ভারত দ্বি-পাক্ষিক সীমান্ত বিষয়ক সম্মেলন দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কেন্দ্র কাঞ্চনে রোববার সকাল ১০টায় শুরু হয় এ সম্মেলন। এতে বাংলাদেশের ৯টি ও ভারতের ৬টি জেলার জেলা প্রশাসক, জেলা ম্যাজিষ্ট্রেট, পুলিশ সুপার এবং সীমান্তরক্ষীদের প্রতিনিধিরা অংশ নেন।

সম্মেলনে দু’দেশের সীমান্ত সমস্যার সমাধান, ভারত-বাংলাদেশ অংশের হিলি স্থলবন্দরের অবকাঠামো উন্নয়ন, ব্যবসা-বানিজ্য ত্বরান্বিত করা, অবৈধ অনুপ্রবেশ রোধ, মাদক ও চোরাচালান বন্ধ, অহেতুক গুলিবর্ষণ করে মানুষ হত্যা বন্ধ, বন্দী প্রত্যার্পণ, বর্ডার হাট স্থাপন, সিএস রেকর্ড হস্তান্তর এবং জমি সংক্রান্তসহ প্রায় ২০টি বিষয় নিয়ে সীমান্ত সমস্যা চিহ্নিত করে সমাধানের জন্য প্রণয়ন আলোচনায় স্থান পায় বলে জানান দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম।

সম্মেলনে ভারতের ৬টি জেলার ডিএম, পুলিশ সুপার ও বিএসএফ কমান্ডার এবং বাংলাদেশের দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং বিজিবি কমান্ডাররা উপস্থিত ছিলেন।

ভারতের দলের নেতৃত্বকারী দক্ষিণ দিনাজপুর ডিএম তাপস চৌধুরী সাংবাদিকদের জানান, সম্মেলনে ভারতের ১৩ সদস্যের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ভারতের মালদা জেলার এসপি প্রসুন বন্দোপাধ্যায় বলেন, ‘সীমান্ত সম্মেলনে ভারতের উত্তরবঙ্গের সাতটি জেলার ডিএম এসপিরা এখানে এসেছি। সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা হয়েছে।’ সৌহার্দ্য বিনিময়ের মাধ্যমে দু’দেশের সম্পর্কের উন্নয়ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিএসএফ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রতিটি নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট: অর্থমন্ত্রী

জুন ৩, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

জুন ৩, ২০২৬

পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে

জুন ৩, ২০২৬

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ মারা গেছেন

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুন ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT