চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে বস্তায় অপহৃত শিশুর লাশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২১ পূর্বাহ্ণ ০১, জানুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

অপহরণকারীদের ৭ লাখ টাকার দাবী পূরণ করতে না পারায় দিনাজপুরে অপহরণের ৫ দিন পর প্রথম শ্রেণীর ছাত্রী শিশু মিমি আক্তারের (৭) বস্তাবান্দী মরদেহ শুক্রবার উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় সন্দেহভাজন ৫ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কতোয়ালী থানার ওসি।

গত ২৭ ডিসেম্বর রোববার সকাল ১১টায় বাড়ির পাশে খেলার সময় নিখোঁজ হয় মিমি। তার বাবা দিনাজপুর ৭ নং উপ-শহরের বাসিন্দা গ্রীল তৈরীর দোকানদার মাহবুব আলম।

ওই দিন সন্ধায় মাহবুবের মোবাইল ফোনে অজ্ঞাত নম্বর থেকে জানানো হয়, তার মেয়ে মিমি আক্তারকে অপহরণ করা হয়েছে। ৭ লাখ টাকা দিলে তাকে ছেড়ে দেয়া হবে। ওই টাকা নিয়ে পার্বতীপর রেল স্টেশনে যেতে বলা হয় মাহবুবকে।

ফোন পেয়ে এলাকাবাসীর পরামর্শে দিনাজপুর কোতয়ালী থানার সাথে যোগাযোগ করে সে। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরিও নথিভুক্ত করা হয়।

পরের দিন সকাল ১১টায় কোতয়ালী থানা পুলিশ ও পার্বতীপুর থানা পুলিশের সহায়তায় মাহবুব আলম পার্বতীপুর রেল ষ্টেশনে যান সন্তান উদ্ধারের জন্য। কিন্তু অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে আর দেখা করেনি মাহবুবের সাথে। বাড়ি ফেরার পথে মাহবুবকে জানানো হয়, বেশী চালাকী করলে তার মেয়েকে হত্যা করা হবে।

Reneta

৭ লাখ টাকা দিতে না পারলেও ৪ লাখ টাকা দিলে তারা মিমি আক্তারকে ছেড়ে দিবে বলে মোবাইল ফোনে জানায়। কিন্তু মাহবুব ৪ লাখ টাকা দিতে পারবে না বলে দর কষাকষি করে। শেষ পর্যন্ত ২ লাখ টাকা দিতে রাজি হয়।

কিন্তু আজ শুক্রবার সকালে ২ নং উপশহরের একটি ডোবার পাশে ময়লা গাড্ডায় বস্তাবন্দী অবস্থায় মিমি আক্তারের মরদেহ আবিস্কার করে এলাকাবাসী।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম খালেকুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

এ ঘটনায় সন্দেহভাজন ৫ জনকে আটক করা হয়েছে। অন্য মূল আসামীদের ধরতে তৎপরতা অব্যাহত আছে।

মাহবুবের ৩ সন্তানের মধ্যে সবচেয়ে ছোট মিমি। বড় মেয়েটি প্রতিবন্ধী। ছেলে কাজল ৩য় শ্রেণীতে পড়ছে। 

ঘটনার খবর শুনে মিমির মা শিউলী আক্তার বার বার মূর্চ্ছা যাচ্ছেন। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপহরণবস্তাবন্দী লাশলাশ উদ্ধার
শেয়ারTweetPin

সর্বশেষ

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

জুলাই ১০, ২০২৬

রাজস্ব আদায় ভালো হবে ইনশাআল্লাহ, এনবিআরের সবাই ‘গিয়ার্ড আপ’

জুলাই ১০, ২০২৬
FOXBOROUGH, MASSACHUSETTS - JULY 09: Kylian Mbappe #10 of France celebrates scoring his team's first goal during the FIFA World Cup 2026 Quarter Final match between France and Morocco at Boston Stadium on July 09, 2026 in Foxborough, Massachusetts. (Photo by Molly Darlington/Getty Images)

এমবাপে এগিয়ে চলেছেন

জুলাই ১০, ২০২৬

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভরসা হয়ে উঠতে পারেন যে তারকারা

জুলাই ১০, ২০২৬

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT