চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে প্রকৃতির অপরূপ সাজে রামসাগর দীঘি

শাহ আলম শাহীশাহ আলম শাহী
১০:৩৭ পূর্বাহ্ণ ০২, জুলাই ২০২০
দিনাজপুর, পরিবেশ
A A

দেশ-বিদেশের পর্যটকদের আকর্ষণীয় জাতীয় উদ্যান দিনাজপুরের ঐতিহাসিক রামসাগর দীঘি এখন জনশূন্য। বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রভাবে পর্যটক প্রবেশ নিষিদ্ধ থাকায় প্রকৃতি ফিরে পেয়েছে তার আপন মহিমার অপরূপ সৌন্দর্য্য। দীঘির পানি, ফুল-গাছ, পাখি-প্রাণি ফিরে পেয়েছে প্রাণচাঞ্চল্য আর স্বস্তি। মানুষের অনুপস্থিতিতে প্রকৃতি ফিরে পেয়েছে প্রাণ, সেজেছে নতুন সাজে, আকঁছে নতুন আবহে, গাইছে যেন মুক্তি’র আনন্দ গান।

আড়াই শতাব্দির বেশি পুরনো দিনাজপুরের ঐতিহাসিক রামসাগর দিঘী। সাগর নয়, তবুও তার নাম রাম সাগর। অনাবৃষ্টির কারণে প্রজাদের চাষাবাদ ও পানির চাহিদা পূরণে মহারাজা রামনাথ রায় ১৭৫০-১৭৫৫ সালে খনন করেন এই রামসাগর দিঘী। প্রায় দেড় লাখ শ্রমিক এ দীঘি খনন কাজ করেন। ১০৩১ মিটার দৈর্ঘ্য ও ৩৬৪ মিটার প্রস্থ বিশিষ্ট এই রামসাগরকে ২০০১ সালে জাতীয় উদ্যানের স্বীকৃতি দেয় সরকার।

দেশ-বিদেশের পর্যটকদের আকর্ষনীয় জাতীয় উদ্যান দিনাজপুরের ঐতিহাসিক রামসাগর দীঘি করোনার প্রাদুর্ভাবে এখন জনশূন্য থাকায় এখন আকাশের নিচে সবুজ গাছের সারি আর দীঘির শান্ত বহমান জলধারা। দীঘির শান্ত শীতল জলের বিশালতা, চারপাশের বৃক্ষরাজি ও প্রাণীকূলের অপরুপ সৌন্দর্য আকর্ষণ করতো দেশ-বিদেশের পর্যটকদের। আশপাশে ফড়িং এর আনা-গোনা। সাথে বিভিন্ন প্রজাতি পাখির অবাধ বিচরণ। এই চিত্রেই বলে দিচ্ছে মানুষের বাধ্যগত অবসরে প্রকৃতি কতোটা বিশুদ্ধ, কতোটা সুন্দর পরিবেশ। গাছে সবুজ পাতা, রঙ্গীন ফুল আর পাখিদের কলকাকলিতে এই উৎসব যেন রামসারগর দীঘি প্রকৃতিকে আকঁছে নতুন আবহে। এলাকার বাসিন্দারাও এতে যেন খুশি প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যে।

প্রকৃতির নিজস্ব একটা নিয়ম রয়েছে। প্রকৃতি সর্বদাই সুন্দর, সাবলীল ও স্বাধীন। করোনায় জনজীবন দুর্বিসহ হয়ে পড়লেও প্রকৃতি ফিরে পেয়েছে তার সজীবতা। কৃত্রিমতা মানুষকে ঘরবন্দী করেছে। আর প্রকৃতি দিতে চলেছে তার সৌদর্য্য উজার করে। লকডাউন যেন এক যাদুর কাঠি। যার ছোঁয়ায় পাল্টে গেছে প্রকৃতি। মনে হয় এ যেন এক অন্য ভুবন। করোনা আমাদের অনেক কিছু শিখিয়েছে। প্রকৃতি কখনো নির্যাতন সহ্য করে না। একটা সময় সে সেটা ফিরিয়ে দেয়। তাই এই প্রকৃতিকে বাধ্য রাখতে রাখতে হবে পরিবেশ দূষনমুক্ত। আমরা প্রত্যেকেই যে যার মতো অবস্থানে থেকে প্রকৃতি রক্ষার কাজ করবো এটাই হোক আমাদের সবার অঙ্গীকার।

করোনার কারণে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় জনমানবহীন ক’মাসে প্রকৃতি যেনো প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে। গাঢ় সবুজে মুগ্ধ রূপ ধারণ করেছে উদ্যানের প্রকৃতি। দীঘির পানিতেও এসেছে স্বচ্ছতা, ফুটছে শাপলা। মিনি চিড়িয়াখানায় অজগর সাপ ডিম পেরেছে। চিত্রা হরিণ নতুন ৯টি হরিণ শাবকের জন্ম দিয়েছে। রয়েছে এলামুন্ডা, থুজা, দেবদারু, সাইকাস, অপরাজিতা, নয়নতারা গোলাপ, সোনালু, ক্যাকটাস, জামরুল, হরতকি, পাল্ম, খেঁজুর সহ অসংখ্য উদ্ভিদ। উদ্ভিদের পরিচর্যাকারীরাও খুশি প্রকৃতির বহমান রূপ দেখে।

মাত্র কয়েকদিন আগেও প্রকৃতি ছিল শুস্ক, জীর্ণ-শীর্ণ। যেন বহু কালের ক্ষত-বিক্ষত পোশাক বদলে নতুন রূপে আজ প্রকৃতি। জেলার মিল-কারখানা,ইটভাটা আর যানবাহনের দূষিত বায়ু, অবহেলা-অবজ্ঞায় শ্বাসরুদ্ধ পরিবেশ। দিনে দিনে দূষণের পরিমাণ, ধারণ ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। আর তাই যেন প্রকৃতির প্রতিশোধ করোনা।

Reneta

প্রকৃতির এই সৌদর্য্য ধরে রাখতে উদ্ভিদবিদ মো. মোসাদ্দেক হোসেন জানিয়েছেন নানা পদক্ষেপের কথা।

রামসাগর দীঘি জাতীয় উদ্যানের তত্বাবধায়ক মো. সাদেকুর রহমান জানিয়েছেন, রামসাগর দেখলে বিশ্বাস  হয় না দিনাজপুরের প্রকৃতির আজ এই রূপ। তাই প্রকৃতি আজ আনন্দে আত্মহারা। দোল খাচ্ছে সবুজ পাতা, ফুলের ফাকে কিচির মিচির করে ঘুরছে, ফিরছে পাখি। প্রকৃতির নৈসর্গীক রূপ যেন এক নতুন জীবনের আহবান।

রাম সাগরের ৬৮ দশমিক ৫৪ একর পাড়ভূমি স্থলভাগ বন বিভাগের আওতায় এবং ৭৭ দশমি ৯০ একর জলভাগ দীঘি নিয়ন্ত্রণ করছে জেলা প্রশাসন।

বৈশিক ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন,শোভা, সৌন্দর্য এবং স্বচ্ছতায় অতুলনীয় এই রামসাগর দীঘিটি তার ঐতিহ্য ধরে রাখুক এটাই প্রত্যাশা দিনাজপুরবাসীর। বহমান এই চিত্র ধরে রাখতে সমাজের সর্বস্তরের মানুষকে কাজ করার পরামর্শ পরিবেশবিদদের।

করোনাভাইরাসের এই পরিস্থিতিতে মানুষ বাধ্যগত অবসরে থাকায়,প্রকৃতি তার প্রকৃত রূপ এবং সৌন্দর্য ফিরে পেয়েছে। প্রকৃতির এই বহমান রূপ ধরে রাখতে,প্রকৃতির পতি মানুষের বিরুপ আচরণ বন্ধ করতে হবে এমনটাই প্রত্যাশা করছেন প্রকৃতিপ্রেমি ও পরিবেশবিদরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দিনাজপুরপ্রকৃতি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘রাজনীতি না করলে আমার দিন চলবে না?’

মে ৬, ২০২৬

বিসিবি নির্বাচন: কাউন্সিলরদের জন্য সংস্থা, ক্লাব ও সংগঠনের তালিকা চূড়ান্ত

মে ৬, ২০২৬

সিমন্স বলছেন, বোলিংয়ে বাংলাদেশ-পাকিস্তান সমানে সমান

মে ৬, ২০২৬

সাদের হাত ধরে বিশ্ব মঞ্চে সিরিজ ‘অ্যানি’

মে ৬, ২০২৬

জয়ার কারণে যেভাবে ভাগ্য খুলেছিল অমিতাভের

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT