দিনাজপুরের পার্বতীপুরের চাঞ্জল্যকর পূজা ধর্ষণ মামলায় প্রধান আসামী সাইফুল ইসলাম (৪২) কে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর আসামী আফজাল হোসেন কবিরাজ (৪৫) কে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. শরীফ উদ্দীন আহমেদ এই রায় দেন। শিশু পূজা রাণী (৫)কে ধর্ষণ মামলায় প্রধান আসামী সাইফুল ইসলাম (৪২) কে যাবজ্জীবন ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬মাসের কারাদণ্ড এবং অপর আসামী আফজাল হোসেন কবিরাজ (৪৮)’র বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দিয়েছেন দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক শরীফ উদ্দীন আহমেদ।
আদালত সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর ২০১৬ তারিখে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার তকেয়াপাড়া (জমিরহাট)র সুবল চন্দ্র দাসের শিশু কন্যা পূজা রাণী রায়কে খেলাধূলার সময় ফুসলিয়ে একই এলাকার সাইফুল ইসলাম পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। এসময় অনেক খোঁজাখুঁজির পর ২য় আসামী আফজাল হোসেন কবিরাজের স্বীকারক্তি অনুযায়ী জঙ্গল থেকে পূজা রাণীকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। পরে পূজাকে রংপুর মেডিকেলে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল,কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ বিষয়ে পুজার বাবা সুবল চন্দ্র দাস বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করে। এরপর পার্বতীপুর থানা পুলিশ প্রধান আসামী সাইফুল ইসলামকে আটক করে।
দীর্ঘ ৬ বছর পর ২০জন সাক্ষীর সাক্ষগ্রহণশেষে দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক শরীফ উদ্দীন আহম্মেদ এই রায় প্রদান করেন।
এসময় মামলার সরকারী পক্ষের কৌশলি ছিলেন, এ্যাডভোকেট তৈয়বা বেগম (পিপি) এডভোকেট রবিউল ইসলাম। এই রায়ে সন্তষ্ট প্রকাশ করে তারা বলেন, আমরা ন্যায় বিচার পেয়েছি। অপর দিকে আসামী পক্ষের কৌশলি এ্যাডভোকেট আযম বলেন, ন্যায় বিচারের আশায় আমরা উচ্চ আদালতে যাবো।







