দিনাজপুরের কাহারোলে নকল ও অনুমোদনহীন ওষুধ এবং ওষুধ তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। কারখানার মালিক সাদেকুল ইসলাম স্বাধীনকে তার স্ত্রীসহ আটক করে পুলিশ।
তার স্ত্রী মাহফুজা বেগমকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে ছেড়ে দিলেও স্বাধীনকে দেড় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
কাহারোল উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল মঙ্গলবার সন্ধ্যার পর থেকে নকল ও অনুমোদনহীন ওষুধের কারখানায় ৪ ঘন্টা অভিযান চালায়।








