জনপদ

দিনাজপুরে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত

দুর্ঘটনায় দু'টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক ও হেলপার নিহত. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ছবি, আহত ও নিহতের খবর।. Channel i News – চ্যানেল আই নিউজ

দিনাজপুরের ফুলবাড়ীতে ইট বোঝাই ট্রাকের সাথে আলু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।

শুক্রবার ভোর ৪টায় দিনাজপুর-ঘোড়াঘাট মহাসড়কের ফুলবাড়ী উপজেলার ফকিরপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই ইট ভর্তি ট্রাকের চালক সারোয়ার হোসেন (৩৫) ও হেলপার সাইফুল ইসলাম(৩০) নিহত হয়েছেন। নিহত সারোয়ার বগুড়া জেলার নন্দীগ্রাম এলাকার নওয়াব আলীর ছেলে ও সাইফুল নওগাঁ জেলার সিংড়া উপজেলার জয়নগর কলম গ্রামের মৃত ময়েজউদ্দিনের ছেলে বলে জানা গেছে।

আহত দুই জন হলেন, আলুর বোঝাই ট্রাকের চালক ও হেলপার। আহত দুইজনকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা এবং ফুলবাড়ী থানার ওসি আশরাফুল ইসলাম জানান,পাবনা থেকে ইট বোঝাই একটি ট্রাক পঞ্চগড়ে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আলু বোঝাই ট্রাক নওগাঁর দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আহত ২ জনকে উদ্ধার করে ফুলবড়াী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।

বিষয়:দিনাজপুরনিহতসড়ক দুর্ঘটনা
প্রতিবেদক

শাহ আলম শাহী

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…