চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৩ অপরাহ্ন ০২, মার্চ ২০১৮
জনপদ, দিনাজপুর
A A

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরলে রুপালী বাংলা জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামানকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম রওশন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মাহফুজ্জামান আশরাফ, দিনাজপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আকতার হানিফ খান এবং কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শক মো. জুলফিকার আলী। 

অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে চাইলে জুট মিলের মালিক মো.আব্দুল লতিফ জানান: বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুন লেগেছে। দিনের বেলায় এ অগ্নিকাণ্ড ঘটায় এবং দেয়াল ভেঙ্গে আটকে পড়াদের বের করতে সক্ষম হওয়ায় প্রাণহানি থেকে রক্ষা পেয়েছেন কয়েক’শ শ্রমিক।

অগ্নিকাণ্ডের ঘটনায় ৩শ’ কোটি টাকার পণ্য, কাঁচামাল ও যন্ত্রপাতির নষ্ট হয়ে আনুমানিক প্রায় ২’শ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

গত মঙ্গলবার বিকেলে দিনাজপুরের বিরল উপজেলার পৌর শহরের রবিপুর হুসনা এলাকায় রুপালী বাংলা জুট মিলে আগুন লাগে। এসময় আগুন চারপাশে ছড়িয়ে পড়লে মিলের ভেতরে বেশ কয়েনকজন শ্রমিক আটকা পড়েন।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দিনাজপুর ও সেতাবগঞ্জের পাঁচটি ইউনিট আটকে থাকাদের উদ্ধার করে। টানা ৯ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ইউনিট।

Reneta

এ ঘটনায় দগ্ধ হয়ে ১২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Jui  Banner Campaign
ট্যাগ: তদন্ত কমিটি গঠন
শেয়ারTweetPin1

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT