চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে জমি নিয়ে বিরোধ: ভাতিজার হাতে চাচা খুন

শাহ আলম শাহী শাহ আলম শাহী
৮:৫২ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০২০
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দিনাজপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে চাচাকে।

শুক্রবার দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার ৭ নম্বর বিজোড়া ইউনিয়নের বল্লভপুর গ্রামের মাঝাপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক ভাতিজা নাঈম ইসলাম (৩৫) পলাতক রয়েছে। পুলিশ নিহত চাচা আব্দুল কাদেরের (৭৩) লাশ উদ্ধার ও হত্যা কাজে ব্যবহত অস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবিব।

ওসি শেখ নাসিম হাবিব ও এলাকাবাসী জানায়, বাড়ির পাশে ২৬ শতক জমি নিয়ে পাঁচ ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। বিরোধীয় সম্পত্তিতে চলতি মৌসুমে পাঁচ ভাই ও তাদের সন্তানেরা যে যার মতো ধান আবাদ করে। শুক্রবার ২৭ নভেম্বর আব্দুল কাদের ধান কেটে শুকাতে দেয়। এ সময় অপর ভাই আবুল হোসেন বাবুর ধানক্ষেত আরেক ভাই রুস্তম আলী ও তার স্ত্রী-সন্ত্রানসহ ভাড়াটে লোকজন নিয়ে জোরপূর্বক কাটতে যায়। এ নিয়ে আব্দুল কাদের ও আবুল হোসেন দুই ভাই বাধা দিতে গেলে আরেক ভাই রুস্তম আলীর সঙ্গে ধাক্কাধাক্কি হয়। এ সময় রুস্তম আলীর ছেলে নাঈম ইসলাম (৩৫) ধাঁরালো হাঁসুয়া দিয়ে চাচা আব্দুল কাদেরকে কোপ দেয়। এতে চাচা আব্দুল কাদের গুরুতর জখম হয়। আহত অবস্থায় আব্দুল কাদেরকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবিব জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে। হত্যাকারীরা পালিয়ে গেছে। নিহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিচারক মো. সুজন মিয়ার  ছুড়ে মারা কাঁচের পেপার ওয়েটে আহত শিক্ষানবীস আইনজীবি সাবিহা সুলতানা (প্রতিনিধি)।

নারী আইনজীবীর মাথায় পেপার ওয়েট ছুড়ে মারা সেই বিচারকের বিচারিক ক্ষমতা প্রত্যাহার

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংবাদ প্রকাশের পর ইকনের পাশে জেলা প্রশাসন

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

হাসপাতালের কক্ষ থেকে নার্স হাছিনার মরদেহ উদ্ধার

জুলাই ২৩, ২০২৬
ছবি: বৃদ্ধ মা আয়েশা খাতুন

সন্তানদের অবহেলায় জীবিত থাকতেই নিজের কবর খুঁড়ে রাখলেন বৃদ্ধা মা

জুলাই ২৩, ২০২৬

খাদ্য উৎপাদনের বড় ধরনের ঝুঁকির মুখে বাংলাদেশ: ডব্লিউএফপি

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT