শাহ্ আলম শাহী, দিনাজপুর প্রতিনিধি : উত্তরের জেলা দিনাজপুরে সর্বনিন্ম তাপমাত্রা, ঘন কুয়াশা ও শৈত্য প্রবাহে ছত্রাকে আক্রান্ত হয়ে বোরো বীজতলা নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এতে বোরো চাষ নিয়ে বিপাকে পড়েছেন কৃষক।
এই অবস্থায় ঘন কুয়াশা ও শৈত্য প্রবাহ থেকে বোরো বীজতলা বাঁচাতে অত্যাধুনিক পদ্ধতিতে বোরো চাষের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ।
জমি চাষ-তৈরি, বোরো বীজ তোলা ও বোনার কাজে এখন ব্যস্ত দিনাজপুরের বিরল উপজেলার কৃষক। কিন্তু সর্বনিন্ম তাপমাত্রা, ঘন কুয়াশা ও শৈত্য প্রবাহে বোরো বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। কোল্ড ইনজুরি ছত্রাকে বীজতলা আক্রান্ত হয়ে হলদে ফ্যাকাশে রং ধারণ করেছে বীজতলা।
ঘন কুয়াশা ও শৈত্য প্রবাহ থেকে বীজতলা বাঁচাতে অত্যাধুনিক পদ্ধতিতে বোরো চাষ করার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। দিনাজপুর জেলায় এবার এক লাখ ৭৫ হাজার ৫২ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্য নির্ধারণ করেছে কৃষি বিভাগ।
আরও বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:







