চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনশেষে টিভি নির্মাতা পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি: হিমি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৮ অপরাহ্ণ ০৭, মে ২০২১
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর জন্য বাংলা সংবাদ ও বিনোদন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ মৌসুমে নাটকের শিল্পী-নির্মাতাদের ব্যস্ততার সীমা থাকে না। তবে করোনার কারণে গত বছরের মতো এবারের ঈদেও সেই ব্যস্ততা অনেকাংশেই কম। সংক্রমণ বৃদ্ধি ও লকডাউনের কারণে বেশীরভাগ নির্মাতাই পরিকল্পনা মাফিক শুটিং করতে পারেননি। তাদেরই একজন নির্মাতা মাহমুদুর রহমান হিমি।

তিনি জানান, অনেকগুলো নাটক নির্মাণের ছক কষে রাখলেও আসন্ন ঈদের তার পরিচালনায় ঈদে চারটি নাটক প্রচার হচ্ছে। নতুন ছকে বাঁধা নাটকগুলোর শুটিং করতে পারেননি তিনি, শুধুমাত্র লকডাউনের কারণে।

হিমির পরিচালনায় এসব নাটকে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব-সাফা কবির (মনের মতো বাগান), ব্লাড (অপূর্ব-মেহজাবীন), পাগলা রাজা বাসর ঘরে (আফরান নিশো-মেহজাবীন), মেরুন (নিশো-মেহজাবীন)।

Banglabid

নির্মাতা হিমি জানান, এসব নাটকের শুটিং লকডাউনের আগেই করা। ঈদের জন্য অনেকগুলো কাজের প্ল্যান থাকলেও ক্যানসেল হয়েছে। চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে ব্যস্ত এই পরিচালক বলেন, প্রতিটি কাজেই ভিন্ন ভিন্ন গল্প থাকছে।

তিনি বলেন, চারটি নাটকের মধ্যে ‘ব্লাড’ ও ‘পাগলা রাজা বাসর ঘরে’ নাটক দুটি যাচ্ছে চ্যানেল আইতে। চারটি কাজ দিয়ে নিজের সঙ্গে নিজের প্রতিযোগিতা করছি। একটি থেকে অন্যটি যেন আরও ভালো হয় এটাই চাইছি। সব কটি কাজ নিয়ে আমি আশাবাদী।

আগে ঈদে টিভি টার্গেট করে নাটক নির্মিত হলেও বর্তমানে ইউটিউব ফোকাস করে বেশীরভাগ নাটক নির্মিত হচ্ছে। সেখানে ‘ভিউ’ বেশি হবে এমন চিন্তা প্রাধান্য দেয়া হচ্ছে। পরিচালক হিমি বলেন, ভিউ এর বিষয়টি নির্ভর করে নাটকটি নির্মাণের পৃষ্ঠপোষকতায় থাকছে টিভি নাকি ইউটিউব! টিভি থেকে কাজ এলে অবশ্যই টিভি দর্শক ও চাহিদা মাথায় নিয়ে কাজ হয়।

Reneta

কিন্তু ইউটিউব বা এরকম লেভেল থেকে কাজ তৈরি হলে তারা মাথায় রাখে ভিউ বেশি হবে কী বানালে। তারাই পরে চ্যানেলে প্রচারের বিষয়টি দেখভাল করেন বলে জানান হিমি। তিনি বলেন, একটি বেসরকারি টিভিতে আমার একটা ধারাবাহিক প্রচার হচ্ছে। নাটকটির সবকিছুই আমার উপর ছেড়ে দেয়া। এজন্য দিনশেষে আমি টিভি নির্মাতা পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি।

নির্মাতার আসল মেধার বিকাশ ঘটে কোন মাধ্যমে টিভি নাকি ইউটিউবে জানতে চাইলে পরিচালক হিমি বলেন, টিভির জন্য নাটক বানালে মেধার বিকাশ ঘটে। টিভিতে কাজ করতে হলে অনেক আলোচনা ও পরিকল্পনা করে করতে হয়। পরে আউটপুট বেশি আসে রেদার দ্যান ইউটিউব কোম্পানি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপূর্বআফরান নিশোইউটিউবওটিটিচ্যানেলচ্যানেল আইতৌসিফনাটকব্লাডমেহজাবীনমেহাজীবনলিড বিনোদনহিমি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈদের রাতে চ্যানেল আইয়ে মুক্তদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শাড়ি’

পরবর্তী

গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে আজ একটি স্মরণীয় দিন: ওবায়দুল কাদের

পরবর্তী
বাংলাদেশের একজন সরকারী কর্মকর্তা ল্যাপটপের সামনে বসে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে আজ একটি স্মরণীয় দিন: ওবায়দুল কাদের

তথ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পেছনে শেখ হাসিনার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার প্রত্যাবর্তন গণতন্ত্রের অগ্নিবীণার দেশে ফেরা: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT