আন্তর্জাতিক

দারুণ ইংরেজি বলে চমকে দিল বিহারের দিনমজুর

দারুণ ইংরেজি বলে চমকে দিল বিহারের দিনমজুর

ভারতে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক দিনমজুর নির্ভুল ইংরেজিতে এক সাংবাদিকের সঙ্গে কথা বলছেন। তার কথায় সেই সাংবাদিকও হতবাক!

জানা গেছে, বর্তমানে দিনমজুরের কাজ করলেও তিনি ভারতের বিহারের ভাগলপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।

সাবলীল ইংরেজিতে তিনি জানালেন, ‘আমি কাজ করতে চাই। মোদী সরকারকে আমার অনুরোধ, যাতে আমাকে কাজ করার সুযোগ দেন।’

গত পাঁচ বছরে মোদী সরকার যে যথেষ্ট কর্মসংস্থান করতে পারেনি তাও বলেন এই দিনমজুর।

আক্ষেপের সঙ্গে তিনি জানান: প্রতিদিন কাজ খুঁজে পাওয়া দায়। কাজ ছাড়া খেতে পাবেন কী করে!

ভিডিওটি দেখুন:

বিষয়:দিনমজুর
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…