প্রায় দুই বছর হলো নিউ ইয়র্কে অবস্থান করছেন চিত্রনায়ক জায়েদ খান। দেশ থেকে বিদেশে পাড়ি দিয়ে এখন চাকরি করে জীবিকা নির্বাহ করছেন এই নায়ক।
হঠাৎ সমাজ মাধ্যমে একটি ছবি ভাইরাল! যে ছবিতে জায়েদ খানকে দেখা গেল একজন শ্রমিক হিসেবে! তিনি রাস্তার পাশে রাখা কাঠ সরাচ্ছেন। চোখেমুখে পরিশ্রমের ছাপ।
ছবিটি শেয়ার করে অনেকেই নিউ ইয়র্কের রাস্তায় জায়েদের দিনমজুরের কাজ করার বিষয়টিই বলছেন। কিন্তু সত্যিই কি তাই?
এ প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলে জায়েদ খান বলেন, “এ নিয়ে আপাতত কথা বলতে চাই না। সবসময় মানুষের একরকম সময় যায় না। শুধু এটুকু বলব, সবাই আমার জন্য দোয়া করবেন।”
তবে নানা মাধ্যম দিয়ে ধারণা করা যাচ্ছে, এটি জায়েদের কোনো কাজের অংশ। প্রমোশনের জন্য আগেই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে। শিগগির বিস্তারিত জানা যাবে।







