স্পোর্টস

দিনটা ভারতের হতে দিলেন না লায়ন

দিনটা ভারতের হতে দিলেন না লায়ন

স্টিভেন স্মিথ সেঞ্চুরি করে লড়াইয়ের মঞ্চ সাজিয়ে দিয়েছেন। ভারতও ভালোই জবাব দিচ্ছিল। এরপরই নাথান লায়নের আবির্ভাব। ধর্মশালায় স্বাগতিকরা শেষ পর্যন্ত ৬ উইকেটে ২৪৮ রান নিয়ে দিন শেষ করেছে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থেকে এখনো ৫২ রানে পিছিয়ে আছে ভারত।

হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ৩০০-এর ঘরে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। পরে রোববার কোন উইকেট না হারিয়ে শূন্য রানে ব্যাটিংয়ে নামা ভারত লড়ছে ইনিংসটা যথাসম্ভব বড় করতে। রবীন্দ্র জাদেজা ১৬ ও ঋদ্ধিমান সাহা ১০ রানে তৃতীয় দিনের লড়াই শুরু করবেন।

মুরালি বিজয়কে (১১) হারানোর পর চেতেশ্বর পূজারাকে নিয়ে ৮৭ রানের জুটি গড়েছিলেন লোকেশ রাহুল। পরে লায়নের স্পিনজাদু। ৬৭ রানে ৪ উইকেট নিয়ে দিনের সেরা অজি স্পিনারই। একটি করে উইকেট গেছে হ্যাজেলউড ও কামিন্সের দখলে।

রাহুল ৬০ ও পূজারা ৫৭ রানে ফিরে যাওয়ার পরও হয়তো বড় কিছুর স্বপ্নই দেখছিল ভারত। কিন্তু অজিঙ্কা রাহানে ৪৬, করুন নায়ার ৫, রবীচন্দ্র অশ্বিন ৩০ ইনিংস টেনে নিতে না পারায় সেই স্বপ্নে আপাতত ভাটা পড়েছে বিরাট কোহলিকে ছাড়াই সিরিজ নির্ধারণী টেস্টে খেলতে নামা ভারতীয়দের।

প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…