চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনটা পুরোপুরি প্রোটিয়াদের নয়, নয় ভারতেরও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৬ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A
এইডেন মার্করাম (ছবি: ক্রিকইনফো)

এইডেন মার্করাম (ছবি: ক্রিকইনফো)

শেষবেলায় দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে দিনটা পুরোপুরি নিজেদের করে নিতে পারেনি সাউথ আফ্রিকা। একসময় ৩ উইকেটে ২৪৬ রানে পৌঁছে যাওয়া স্বাগতিকরা মাত্র ৫ রানে ৩ উইকেট হারিয়েছে।

শনিবার সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে ২৬৯ রানে প্রথম দিন শেষ করেছে ফ্যাফ ডু প্লেসিসের দল। ভারতের হয়ে দিনের সেরা রবিচন্দ্র অশ্বিন, ৩ উইকেট নিয়েছেন এই অফস্পিনার।

সিরিজে এগিয়ে থেকে নেমে ডিন এলগার ও এইডেন মার্করাম ৮৫ রানের দুর্দান্ত শুরুই এনে দিয়েছিলেন। এলগারকে (৩১) বিজয়ের ক্যাচ বানিয়ে প্রথম ধাক্কাটা দেন অশ্বিন।

পরে আবারও দুরন্ত গতিতে ছুটতে থাকে প্রোটিয়ারা। মার্করামের সঙ্গী তখন হাশিম আমলা। দুজনে ১১৪ রান যোগ করে অতিথি শিবিরে যখন দুশ্চিন্তা বাড়াচ্ছিলেন, তখন আবারও দৃশ্যপটে অশ্বিন। ব্যাটে রান না থাকা ঋদ্ধিমান সাহার বদলি নামা উইকেটরক্ষক পার্থিব প্যাটেলের গ্লাভসে আটকে ফেলেন মার্করামকে। সেঞ্চুরির থেকে ৬ রান দূরে তখন মার্করাম। ১৫ চারে সাজানো ইনিংসটি তাই আক্ষেপেই শেষ হয়।

হাশিম আমলা তখনও ছিলেন, ৩০ রানে ইশান্তের বলে লেগসাইডে তার ক্যাচটা গ্লাভসে জমাতে পারেননি প্যাটেল। সেটা থেকে মুক্তি এনে দেন পান্ডিয়া। আমলাকে রান আউটে ফেরান তিনি। ১৪ চারে আমলার নামের পাশে তখন ঝলমলে ৮২ রান।

তার আগেই এবি ডি ভিলিয়ার্সকে (২০) সাজঘরের পথ দেখিয়েছেন কেপটাউনে ৬ উইকেট নেয়া ভুবনেশ্বর কুমারের বদলি হিসেবে একাদশে আসা ইশান্ত শর্মা। এবিকে বোল্ড করেছেন ভারতীয় পেসার।

Reneta

তখন ছোটখাটো একটা ধ্বসের মুখে প্রোটিয়া ইনিংস। কুইন্টন ডি কক রানের খাতা খোলার আগেই অশ্বিনের বলে কোহলির তালুবন্দি। পরে ভারনন ফিনল্যান্ডারকেও শূন্য রানে রানআউট করেন পান্ডিয়া-প্যাটেল জুটি।

অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস ২৪ ও কেশভ মহারাজ ১০ রানে দ্বিতীয় দিনে সংগ্রহ বাড়াতে নামবেন। প্রথম টেস্টে ভারতীয় ব্যাটসম্যানদের যে দুর্দশা গেছে, তাতে ইতোমধ্যেই কোহলিদের দুশিন্তা শুরু হওয়ার কথা!

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ভারতসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

এই পৃথিবীর আরও বেশি জাভিয়ের বারদেম দরকার

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়া-চীন সম্পর্ক নজিরবিহীন উচ্চতায়: পুতিন

মে ১৯, ২০২৬

রোনালদোর ‘শেষ’ বিশ্বকাপের দলে যারা

মে ১৯, ২০২৬

শিশুদের সঙ্গে প্রাণোচ্ছ্বল সময় কাটালেন প্রধানমন্ত্রী

মে ১৯, ২০২৬

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া আইনি নোটিশ, সতর্ক করলো আইএসপিআর

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT