প্রথম টেস্টে ৩৩৩ রানে হারার পর দ্বিতীয় টেস্টে ২৫৪ এবং ইনিংস ব্যবধানে হার। দুবারই টস জিতে ফিল্ডিং। গত কয়েকদিন ধরে বিসিবি কর্মকর্তাদের কথা শুনে মনে হচ্ছে সব ভুল মুশফিকের। এমনও শোনা যাচ্ছে, তার অধিনায়কত্ব কেড়ে নেয়া হবে। এমন পরিস্থিতিতে অনেকেই মুশফিকের হয়ে ব্যাট ধরছেন। তাদেরই একজন চ্যানেল আইয়ের স্পোর্টস এডিটর সাইদুর রহমান শামীম।
তিনি ফেসবুকে লিখেছেন, ‘সাফল্যের সঙ্গী সবাই,ব্যর্থতা পিতৃমাতৃহীন। অনুমান করতে অসুবিধা হচ্ছে না বলির পাঠা হচ্ছেন অধিনায়ক! টস জিতে সাউথ আফ্রিকার হাতে ব্যাট তুলে দিয়েছেন দু’দুবার। আচ্ছা টাইগারদের ড্রেসিং রুমে যে কোন সিদ্ধান্ত নেয়ার মালিক তো একজনই ! অধিনায়কের ভূমিকা মঞ্চের মৃত সৈনিকের মতো,তাহলে তার গলাটা কেন গিলোটিনে পেতে দেয়া হবে ?’
সাফল্যের অংশীদার যদি সবাই হয় তাহলে ব্যর্থতার দায় একা মুশফিকের কেন, এমন প্রশ্ন তুলে সাইদুর রহমান লিখেছেন, ‘মুশফিকের যদি সরতে হয় তাহলে তার অনুগামী তো অনেকেরই হওয়া উচিত। নয় কি!’







