চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দায়িত্ব পেলে ‘চ্যালেঞ্জ’ নেবেন সুজন

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৭:০১ অপরাহ্ন ১০, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
খালেদ মাহমুদ সুজন

খালেদ মাহমুদ সুজন

হাথুরুসিংহের বিকল্প ভাবতে শুরু করেছে বিসিবি। যতদিন ভালো বিদেশি কোচ পাওয়া না যায় ততদিন স্থানীয় কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে। স্থানীয়দের মধ্যে একটি নামই এসেছে এখন পর্যন্ত। তিনি খালেদ মাহমুদ সুজন। বিপিএলে ঢাকা ডায়নামাইটস চ্যাম্পিয়ন হয়েছিল তার অধীনে। শুক্রবার তিনি বললেন, ‘যদি দায়িত্ব পাই চ্যালেঞ্জ হিসেবেই নেব।’

‘এই ব্যাপারে আমি এখনো জানি না। এখনও কথাই হয়নি। বোর্ডে তো আলোচনা হবেই। নিঃসন্দেহে আমরা চাইব ভাল মুখই আনতে। আমার নাম আসছে আজকেই একটু শুনলাম। যদি দায়িত্ব পাই চ্যালেঞ্জ হিসেবেই নেব।’ বলছিলেন সুজন।

কোচের হঠাৎ পদত্যাগে সবার মতো অবাক হয়েছেন খালেদ মাহমুদ সুজনও। জাতীয় দলের ম্যানেজার থাকায় কোচের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল সবচেয়ে বেশি। হাথুরুসিংহে চলে যাওয়ায় কিছুটা ক্ষতি হলেও দলে অভিজ্ঞ ক্রিকেটার থাকায় তার প্রভাব অতটা পড়বে না বলে মনে করেন তিনি।

শুক্রবার মিরপুরের একাডেমি মাঠে দাঁড়িয়ে খালেদ মাহমুদ বলেন, ‘আমি মনে করি ছেলেরা অনেক পরিণত। দারুণ খেলোয়াড় আছে যারা কিনা অনেক অভিজ্ঞ। সাকিবরা যেমন অনেক টেস্ট, ওয়ানডে খেলে ফেলেছে। যেই কোচ হয়ে আসুক না কেন নতুন কোচ এসে অভিজ্ঞ একটা দল পাবে। মনে হয় না খুব বেশি সমস্যা হবে।’

হঠাৎ কোচের পদত্যাগ ও কারণ না বলা, এ বিষয়টা বাংলাদেশ ক্রিকেটের ইমেজের ক্ষতি করবে কিনা-এ প্রশ্নে খালেদ মাহমুদ বলেন, ‘বোর্ডের তরফ থেকে এটুকু বলতে পারি চণ্ডিকাকে যতটুক সাপোর্ট করার, বিসিবি সবসময়ই করেছে। এটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি মনে করি না তিনি এমন কিছু বলবে যে বিসিবির কারণে তাকে চলে যেতে হয়েছে। বিসিবি তাকে এখন পর্যন্ত দারুণ সাপোর্ট করে এসেছে।’

টেস্ট মর্যাদা পাওয়ার ১৭ বছরে অনেক কোচই বদল হয়েছে। কিন্তু এগিয়ে গেছে বাংলাদেশের ক্রিকেট। কোচের বিদায় বলাকে বাস্তবতা হিসেবেই দেখতে বললেন তিনি, ‘বাস্তবিক জীবন এমনই। কেউ আসবে কেউ চলে যাবে। বাংলাদেশ টেস্ট দল হওয়ার পর অনেক কোচ বদলেছে। বাংলাদেশ ক্রিকেট কিন্তু তার দিশা হারায়নি। ঠিক পথেই আমরা আছি। আগাচ্ছি সামনে। আরও পথ পাড়ি দিতে হবে। অনেক দূর যেতে হবে।’

Jui  Banner Campaign
ট্যাগ: খালেদ মাহমুদ সুজনবিসিবিহাথুরুসিংহে
শেয়ারTweetPin

সর্বশেষ

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভারতের কৌশল সম্পর্কে ‘ধারণা’ আছে বাংলাদেশের

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শনিবার দিনাজপুরসহ তিন জেলা সফরে তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বার্সায় ফিরবেন মেসি, তবে…

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT