চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দায়িত্ব নেয়ার পর থেকেই এফবিআই প্রধানকে বরখাস্তের কথা ভেবেছিলেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩২ পূর্বাহ্ণ ১১, মে ২০১৭
আন্তর্জাতিক
A A

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর থেকেই এফবিআই প্রধান জেমস কোমিকে বরখাস্তের কথা বিবেচনা করছিলেন বলে হোয়াইট হাউসের  বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। মঙ্গলবার হোয়াইট হাউসের এক মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।

সারাহ হাকাবি স্যান্ডার্স নামের হোয়াইট হাউসের  মুখপাত্র সাংবাদিকদের জানান, গত বছর বেশ কয়েকটি ভুল পদক্ষেপ নেয়ায় কোমির ওপর আস্থা হারান ট্রাম্প।

মঙ্গলবার হোয়াইট হাউস জানিয়েছে, হিলারি ক্লিনটনের ইমেইল ফাঁসের তদন্ত পরিচালনা বিষয়ে কোমিকে বরখাস্ত করা হয়েছে। তবে ডেমোক্র্যাটরা দাবি করছেন, ট্রাম্পের রুশ সংযোগ নিয়ে তদন্তের কারণেই কোমিকে বরখাস্ত করেছে প্রশাসন।

Banglabid

২০১৬ সালের মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগে এফবিআই-র তদন্তে স্পেশাল প্রসিকিউটর নিয়োগের বিষয়টি নাকচ করেছেন সারাহ। তিনি বলেন, আমরা মনে করি না এটা প্রয়োজনীয়। এই কাজটি দ্রুত শেষ হোক তা আমাদের চেয়ে কেউ বেশি চায় না।

সারাহ দাবি করেছেন, কোমি দেশটির জাস্টিস ডিপার্টমেন্টের মধ্যে চেইন অব কমান্ড ভেঙে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন।

হোয়াইট হাউসের মুখপাত্র এমন সময় এই মন্তব্য করলেন যখন কোমিকে মার্কিন সিনেটের ইন্টেলিজেন্স কমিটিতে সাক্ষ্য দেয়ার জন্য ডাকা হয়। এর মধ্যে কোমিকে এফবিআই প্রধানের পদ থেকে বরখাস্তের ঘটনায় অনেকেই বিস্মিত হয়েছেন। তবে ট্রাম্প নিজের সিদ্ধান্তের বুধবারও অটল ছিলেন।

Reneta

ট্রাম্প দাবি করেছেন, খুব ভালো কাজ করতে না পারায় বরখাস্ত করা হয়েছে। তবে এই ঘটনাকে অনেকেই নিক্সন কেলেংকারির সঙ্গে তুলনা করলে ট্রাম্প তা মানতে রাজি হননি।

হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রসেনস্টাইন কোমির বরখাস্তের সুপারিশ করেছেন। হিলারি ক্লিনটনের ইমেইল কেলেঙ্কারির তদন্ত থেকে কোমি নিজেকে সরিয়ে নেয়ায় তার অপসারণ চেয়েছেন অ্যাটর্নি ও ডেপুটি অ্যাটর্নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ছেলে বিসিএস চিকিৎসক মেয়ে নার্স, ৫৪ বছর বয়সে এসএসসি পাস করলেন বাবা

আগস্ট ১১, ২০২৬

ভারত সিরিজ হাতে রেখেই ওয়ানডে বিশ্বকাপের টিকিট কাটল বাংলাদেশ

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

১ লাখ ৭৫ হাজারের বেশি বিদেশি নাগরিকের মার্কিন ভিসা বাতিল

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউটিউব থেকে আয়ে বড় পরিবর্তন, কঠোর ‘নতুন নীতিমালা’ প্রকাশ

আগস্ট ১১, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়ে কী বার্তা দিতে চায় জামায়াত জোট?

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT