চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দায়িত্বহীন সাংবাদিকতা বনাম ৫৭ ধারা

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:২৩ অপরাহ্ণ ০২, মে ২০১৭
সম্পাদকীয়
A A

৩ মে এমন এক সময়ে আমরা ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০১৭’ পালন করতে যাচ্ছি যখন বাংলাদেশে সাংবাদিকতার নামে উদ্দেশ্যমূলক প্রতিবেদন প্রকাশ এবং তার প্রতিক্রিয়ায় একটি শিল্প প্রতিষ্ঠান প্রেস কাউন্সিলসহ অন্য সংশ্লিষ্ট জায়গায় না গিয়ে ৫৭ ধারা নামক ‘কালো আইনে’র ব্যবহার করায় একজন সাংবাদিক গ্রেফতার হয়ে ‘চাঁদাবাজি’র অন্য একটি মামলায় রিমান্ডে রয়েছেন। দিবসটিকে সামনে রেখে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতিতে মুক্তমত পালনের পরিবর্তে দমননীতির কারণে সরকারের সমালোচনা করেছে। তাদের প্রতিবেদনে সংবাদকর্মীদের হেনস্থা, কাজে হস্তক্ষেপ, কঠোর আইনের মাধ্যমে অপরাধী কার্যক্রমের অভিযোগ আনা এবং সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনার কথা বলা হয়েছে। এর ফলে সাংবাদিক ও গণমাধ্যমগুলো স্ব-সেন্সরশিপ করতে বাধ্য হয় বলেও তারা অভিযোগ এনেছে। ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস’ এর করা ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স-২০১৭’ এখানে উল্লেখযোগ্য। ২০১৬ সালে এই সূচকে বাংলাদেশের অবস্থান ১৪৪ এ থাকলেও ১৮০টি দেশের মধ্যে এবার তা ১৪৬। ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’-কে সামনে রেখে সরকার এ ইনডেক্সকে স্বীকৃতি দিয়ে মুক্ত গণমাধ্যম নিশ্চিত করতে উদ্যোগী হবে বলে আমরা আশা করছি।দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে- ‘ক্রান্তিকালে সমালোচকের দৃষ্টি: শান্তিপূর্ণ, ন্যায়নিষ্ঠ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা’। আমরা মনে করি, শান্তিপূর্ণ, ন্যায়নিষ্ঠ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় গণমাধ্যমের অবশ্যই ভূমিকা রয়েছে। তবে আমাদের দেশে শান্তিপূর্ণ ও ন্যায়নিষ্ঠ সমাজ প্রতিষ্ঠার বদলে আমরা গণমাধ্যমের নেতিবাচক ভূমিকারও প্রত্যক্ষদর্শী। তথ্যপ্রযুক্তির এই যুগে পত্রিকার প্রিন্ট ভার্সনের বদলে যখন কি-বোর্ড, মনিটর আর ডিভাইস জায়গা দখল করে নিচ্ছে, তখন আমরা অনেকক্ষেত্রেই সংবাদমাধ্যমের দায়িত্বশীলতা উঠে যেতে দেখছি। আমরা বিশ্বাস করি, টেকসই উন্নয়নে মতপ্রকাশের স্বাধীনতার প্রয়োজন রয়েছে। কিন্তু মতপ্রকাশের স্বাধীনতার নামে সংবাদমাধ্যমের পক্ষপাতিত্ব, অসত্য প্রতিবেদন এবং দেশের মৌলিক আদর্শের বিরুদ্ধে জনমত তৈরির অপকর্মকে আমরা কোনভাবেই সমর্থন করি না। মুক্ত গণমাধ্যমের দাবির পাশাপাশি গণমাধ্যমের কাছে আমরা কেন পেশাদারিত্বের এই বিষয়টি আশা করবো না? মুক্ত গণমাধ্যম দিবসের এবারের প্রতিপাদ্যের সঙ্গে ঐকমত্য পোষণ করে আমরা শান্তিপূর্ণ, ন্যায়নিষ্ঠ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় গণমাধ্যমের অগ্রণী ভূমিকা দেখতে চাই। সেই ভূমিকার ক্ষেত্রে বৈরিভাব নয়, বরং সরকারকে আমরা গণমাধ্যমের সহযোগী হিসেবে পেতে চাই। সেজন্য আমরা দায়িত্বহীন সাংবাদিকতার যেমন সমালোচনা করতে চাই তেমনি এটাও দেখতে চাই যে কোনভাবেই যেন আইসিটি আইনের বিতর্কিত ৫৭ ধারা সংবাদমাধ্যম এবং সংবাদকর্মীদের বিরুদ্ধে ব্যবহার না হয়। একটিও দায়িত্বহীন সাংবাদিকতার বিরুদ্ধে এ আইনের ব্যবহার মানে দায়িত্বশীল এবং সত্যনিষ্ঠ সাংবাদিকতার বিরুদ্ধেও এ কালো আইনের অপব্যবহারের সুযোগ করে দেওয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসি যে যন্ত্রের মতো, স্কালোনিকে অবাক করে না

জুলাই ১১, ২০২৬

রোবোসাব-২০২৬ প্রতিযোগিতায় বাংলাদেশের নেতৃত্বে শ্রীমঙ্গলের অর্কপ্রতীক

জুলাই ১১, ২০২৬

বারবার হিন্দু নারীকে বিয়ে, আমিরের বিরুদ্ধে ভারতে বিক্ষোভ

জুলাই ১১, ২০২৬

ধূমপানমুক্ত ভোক্তা অধিদপ্তর, হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

জুলাই ১১, ২০২৬

পাহাড়ি ঢলে রাঙামাটি-বান্দরবান সড়কের সেতু ধস, যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT