চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দারুণ শুরুর পর আক্ষেপে দিন শেষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪১ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: প্রথম দিন শেষে এগিয়ে থাকল কারা? পড়ন্ত বিকেলে প্রশ্নটা ঘুরে বেড়াল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে! ৯১ ওভার খেলে জিম্বাবুয়ে তুলেছে ৫ উইকেট হারিয়ে ২৩৬ রান। উইকেটে অসমান বাউন্স ছিল না, স্পিনে মেলেনি বাড়তি টার্ন। তারপরও বাংলাদেশের বোলারদের থেকে গেল এদিন আরেকটি উইকেট নিতে না পারার আক্ষেপ।

প্রথম দুই সেশনে দুটি করে উইকেট নিতে পারলেও তৃতীয় সেশনে স্বাগতিকদের সাফল্য মাত্র একটি। ৮০ ওভার পরই নতুন বল হাতে নেয় বাংলাদেশ। দিনের শেষবেলায় আরেকটি উইকেট পেতে মরিয়া ছিলেন রাহি-মিরাজরা। পিটার মুর ও রেগিস চাকাভার দৃঢ়তায় ব্যর্থ হয়েছে সে চেষ্টা। ষষ্ঠ উইকেট জুটিতে ৩৫ রান যোগ করে জিম্বাবুয়েকে স্বস্তির জায়গায় নিয়ে গেছেন দুজনে।

ওয়ানডে সিরিজের পর সাদা পোশাকেও দারুণ ব্যাটিং করেছেন শেন উইলিয়ামস। ৮৮ রান করে মাহমুদউল্লাহর বলে স্লিপে দাঁড়ানো মিরাজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। ১৭৩ বলে ৯ চারে ৮৮ রান করা এ বাঁহাতির বিদায়ে ভাঙে শতরানের দিকে ধাবিত হওয়া পঞ্চম উইকেট জুটি।

ঘরের মাঠে রাহির প্রথম উইকেট

স্টেডিয়ামের অভিষেকের মঞ্চে ওপেনিং জুটিতে আসে ৩৫ রান। ব্রায়ান চারিকে বোল্ড করে প্রথম সাফল্য পান তাইজুল। দলীয় ফিফটি ছোঁয়ার আগেই এ বাঁহাতি স্পিনারের দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফেরেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর (৬)।

৫২ রান করা মাসাকাদজাকে লাঞ্চের পর এলবিডব্লিউ করেন লোকাল বয় আবু জায়েদ রাহি। দলীয় শতরানে পেরিয়ে যাওয়ার পর সিকান্দার রাজাকে ফিরিয়ে প্রথম সাফল্য পান অভিষিক্ত নাজমুল ইসলাম অপু। ৩৭ রান করা এ ডানহাতি ব্যাটসম্যানকে সরাসরি বোল্ড করেন এ বাঁহাতি স্পিনার অপু।

সকালে অভিষেক টেস্টের উদযাপন হয়েছে স্মরণীয়। ড্রেসিংরুম থেকে খেলোয়াড়রা মাঠে নামার পথে পেয়েছেন লাল গালিচা সংবর্ধনা। ক্রেস্ট, স্মারক উপহার। বিশেষ কয়েনে হয়েছে টস। সাবেক ক্রিকেটার আকরাম খান ঘণ্টা বাজিয়ে করেছেন ম্যাচের শুরু।

গ্যালারিতে দর্শকদের উল্লাস
Reneta

ক্রিকেট ঘিরে সিলেটের মানুষের প্রেমও প্রকাশ পেয়েছে ম্যাচের মাঝের এক ঘটনায়। গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়ানো মুশফিকুর রহিমকে মাঠে ঢুকে জড়িয়ে ধরে ৮-৯ বছর বয়সী এক শিশু। পশ্চিম গ্যালারির সামনের গ্রিল টপকে দৌড়ে চলে যায় মাঝমাঠে। মুশফিক শুরুতে অবাক হলেও পরে বুকে টেনে নেন ওই শিশুটিকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কোরিয়ান অল-স্টারদের হারিয়ে জয়ে ফিরল ম্যানচেস্টার সিটি

আগস্ট ৫, ২০২৬

২০২৯ সালের মধ্যেই ৫.১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাচ্ছে ভারতের জিডিপি: সীতারামন

আগস্ট ৫, ২০২৬

‘মাঝখানে চোখ হারায় আলিফের মতো কর্মীরা’

আগস্ট ৫, ২০২৬

হৃদয়ের ঝোড়ো ফিফটিতে ফাইনালে জাফনা, বল হাতে উইকেট পেলেন সাকিব

আগস্ট ৫, ২০২৬

চলচ্চিত্রে একজন অনন্যা

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT