চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দারুণ আঁকিয়ে জিম ক্যারি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৯ অপরাহ্ন ১০, আগস্ট ২০১৭
বিনোদন
A A
জিম ক্যারি

কমেডি অভিনেতা জিম ক্যারি তার একটি অজানা গুণের কথা জানালেন ভক্তদেরকে। একটি শর্ট ডকুমেন্টারি ভাইরাল হয়েছে যেখানে তাকে দক্ষ শিল্পীর মতো রঙ তুলি হাতে দারুণ সব ছবি আঁকতে দেখা যায়।

এক সময়ের কমেডি কিং জিম ক্যারির সময়টা বেশ কঠিন যাচ্ছে বেশ কয়েক বছর ধরে। ২০১৩ এবং ২০১৪ সালে মুক্তি পাওয়া তার সর্বশেষ তিনটি ছবি ‘দ্যা ইনক্রিডিবল বার্ট ওয়ান্ডারস্টোন’, ‘কিক-অ্যাস২’ এবং ‘ডাম্ব অ্যান্ড ডাম্বার টু’ ছবি তিনটি সমালোচকদের মন এবং বক্স অফিস কোনটাই জয় করতে পারেনি। এই অবস্থায় ভীষণ ভেঙ্গে পড়েছিলেন তিনি এবং বেশ কিছুদিন নিজের মাঝেই ডুবে আছেন। তাই ভক্তদের মনে প্রশ্ন জাগতেই পারে কী নিয়ে ডুবে আছেন তিনি। উত্তরটা তিনি নিজেই দিয়ে দিয়েছেন শর্ট ডকুমেন্টারি ‘আই নিডেড কালার’ এর মাধ্যমে। তার রংহীন জীবনে রঙ দরকার ছিল। তাই ছবি আঁকার ভুবনে ডুবে ছিলেন জিম ক্যারি।

‘ভিমিও’তে আপলোড করা ৬ মিনিটের সেই শর্ট ডকুমেন্টারিতে নিজের আর্ট স্টুডিওতে বেশ পরিশ্রমী চিত্রশিল্পী হিসেবে দেখা যায় জিম ক্যারি কে। ৬ বছর আগে তিনি ছবি আঁকা শুরু করেছিলেন তার ভাঙ্গা হৃদয় জোড়া দেয়ার জন্য। তখন থেকেই তিনি তৈরি করা শুরু করেন দারুণ সব চিত্রকর্ম। ভিডিওতে ক্যারি বলেন, ‘নিজের জীবনকে ছবির মাঝে ফুটিয়ে তোলাই মানুষকে আর্টিস্ট বানায়।’ ভিডিওটি দুই সপ্তাহ আগে আপলোড করা হলেও সম্প্রতি সেটি ভাইরাল হয়ে গেছে এবং প্রায় দুই মিলিয়নেরও বেশিবার দেখা হয়েছে। ইন্ডিওয়্যার।

Jui  Banner Campaign
ট্যাগ: চিত্রশিল্পীছবিজিম ক্যারিদক্ষভিডিওভিমিও
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোট কেনার দায়ে জেলে সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পিএসএলে সাকিব-লিটন-রানাসহ বাংলাদেশের অবিক্রীত যারা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোটার হোন বা না হোন, এই সিনেমাগুলো মিস করবেন না!

ফেব্রুয়ারি ১১, ২০২৬

কোনো অবস্থায় ভোটের মাঠ ছাড়বে না জামায়াত: মাহবুব জুবায়ের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পাঁচ কোটি টাকা নিয়ে গেলেও কোনো অসুবিধা নেই, এটা বলিনি: ইসি সচিব

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT