চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দারিদ্র দূরীকরণে জাতিসংঘের নতুন পরিকল্পনা

নুসরাত শারমিননুসরাত শারমিন
১২:৫৮ পূর্বাহ্ণ ১৩, জুলাই ২০১৫
আন্তর্জাতিক
A A

২০৩০ সালের মধ্যে পুরো পৃথিবী থেকে দারিদ্র দূরীকরণের লক্ষে নতুন পরিকল্পনা নিয়ে হাজির হয়েছে জাতিসংঘ। বিষয়টি আলোচনার জন্য জাতিসংঘের একটি শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাতিসংঘ ভুক্ত দেশগুলোর বড় বড় নেতারা ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবাতে একত্রিত হয়েছেন।

দ্রুত দারিদ্র দূরীকরণের উদ্দেশ্যে বিশ্বব্যাংকের নিয়ম অনুযায়ী চরম দরিদ্র সীমার নিচে (প্রতিদিন ১.২৫ ডলার আয় করে) থাকা দরিদ্র মানুষদের নগদ টাকা দিয়ে তাদের অবস্থান পরিবর্তন করতে চাচ্ছে জাতিসংঘ। এই কর্মসূচি বাস্তবায়নে প্রতি বছর ১১৬ বিলিয়ন ডলার খরচ হবে এবং যার মধ্যে ৭৫ বিলিয়ন ডলার গ্রামীণ এলাকায় পৌঁছানো হবে। এই কর্মসূচিতে ২০৩০ সালের মধ্যে সারা পৃথিবী থেকে দারিদ্র দূর হবে।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষমাত্রার(এসডিজিস) একটি কর্মসূচি হলো ক্ষুধা দূরীকরণ। জাতিসংঘ এখন এই কর্মসূচিটি জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন পরিকল্পনার(এমডিজি) ৮টি কর্মসূচীর মধ্যে অর্ন্তভুক্ত করতে নতুন পরিকল্পনা তৈরি করেছে। চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে জাতিসংঘ এর টেকসই উন্নয়ন কর্মসূচির নতুন পরিকল্পনা চুড়ান্ত করবে। 

জাতিসংঘ আরো জানিয়েছে, এই ক্ষুধার্তের হার কমানো এবং এর স্থায়ীকরণে গ্রামীণ এলাকাগুলোতে প্রতিবছর অতি-দরিদ্রদের মাঝে বিনিয়োগের মাধ্যমে ১শ৫১ বিলিয়ন ডলার সাহায্য করা হবে। বিনিয়োগে সেচ, অবকাঠামোগত উন্নয়ন, ঋণ সুবিধা বৃদ্ধিকে বেশি গুরুত্ব দেয়া হবে। এই কর্মসুচীর জন্য সদস্য দেশগুলি ১৭টি লক্ষ্য ও ১৬৯টি লক্ষ্যমাত্রা চিহ্নিত করেছেন। 

জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা (এফএও)’র এর মহাপরিচালক জোস স্রেজিয়ানো দ্য সিলভা বলেন, যদি আমরা এই নতুন কর্মসূচিকে গতানুগতিক ব্যবসায়ী দৃষ্টিভঙ্গিতে দেখি তাহলে ২০৩০ সালে মধ্যে পৃথিবীতে ৬’শ৫০ মিলিয়নের বেশি ক্ষুধার্ত ও দরিদ্র মানুষ থাকবে। 

যদিও সম্প্রতি কয়েক বছরে এক্ষেত্রে অনেক উন্নতি সাধন হয়েছে তবুও সারা পৃথিবীতে প্রায় ৮’শ মিলিয়ন মানুষ পর্যাপ্তভাবে খেতে পারেন না। অর্থ্যাৎ ক্ষুধার্ত থাকেন। এদের বেশিরভাগই গ্রামীণ এলাকায় বাস করেন।আর এই ক্ষুধার্ত মানুষদের অবহেলা করা বা পিছে পড়ে থাকতে দেয়া যাবেনা বলে মন্তব্য করেন, জাতিসংঘের খাদ্য কর্মসূচী বিষয়ক সংস্থা’র(এফএও) নির্বাহী পরিচালক ইরথারিন কুসিন।
জাতিসংঘের নতুন কর্মসূচীর অংশ হিসেবে আগামী সপ্তাহে আদ্দিস আবাবাতে এফএও, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম(ডব্লিউ এফ পি) এবং ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগরিকালচার (আইএফপি)’র দেয়া নতুন রির্পোট নিয়ে উন্নয়নের জন্য অর্থায়ন বিষয়ে একটি বড় আর্ন্তজাতিক বৈঠক অনুষ্ঠিত হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিসংঘ
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন দুই উপ-উপাচার্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন দুই উপ-উপাচার্য নিয়োগ

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কায় হাজীদের সেবার মান উন্নয়ন ও পর্যালোচনায় সেমিনার

জুন ৬, ২০২৬

হ্যাটট্রিক শিরোপা জেতা হল না বাংলাদেশের, সাফ চ্যাম্পিয়ন ভারত

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা বিজিবি ব্যারাক থেকে নায়েকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সন্দেহভাজন অবৈধ অভিবাসী বিষয়ে বাংলাদেশকে যা জানালো ভারত

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT