সারাদেশে কোন কোন জেলাগুলো এখনও দারিদ্র্য সীমা থেকে বের হতে পার নাই, তার একটি তথ্যভাণ্ডার করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহ কমিটি (একনেক) এর সভায় এ নির্দেশনা দিয়েছেন তিনি।
এছাড়া এ বৈঠকে প্রধানমন্ত্রী ইউনিয়ন পরিষদে বর্জ্য ব্যবস্থাপনার মাস্টারপ্ল্যান করার কথাও বলেছেন।
আজকের বৈঠকে ৮০৫৩ কোটি টাকা ব্যয়ে ১১ টি প্রকল্প অনুমোদিত হয়েছে। এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।







