চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাবি না মানলে মঙ্গলবার উপাচার্য কার্যালয় ঘেরাও

মনোয়ার হোসেন মান্না মনোয়ার হোসেন মান্না
৫:৩৫ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০১৮
শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের দাবি মেনে না নিলে আগামী মঙ্গলবার উপাচার্যের কার্যালয় ঘেরাও করার হুমকি দিয়েছেন তারা৷ একই সাথে প্রশাসনের করা মামলা অযৌক্তিক উল্লেখ করে তা প্রত্যাহারের দাবিও জানানো হয়৷

রোববার দুপুরে আয়োজিত বিক্ষোভ মিছিলে সাধারণ শিক্ষার্থীরা এ ঘোষণা দেন৷

শিক্ষার্থীদের দাবিগুলো ছিল: অধিভুক্ত বাতিলের দাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা ও যৌন নিপীড়নকারী ছাত্রলীগ নেতাদের বহিষ্কার, প্রশাসনের করা নিপীডন বিরোধী শিক্ষার্থীদের বিরুদ্ধে অজ্ঞাতনামা মামলা প্রত্যাহার, দায়িত্ব পালনে ব্যর্থ প্রক্টরের পদত্যাগ ৷

এসময় বিক্ষোভকারীরা বলেন, প্রশাসন আমাদের বিরুদ্ধে যে মামলা করেছে তা সম্পূর্ণ অযৌক্তিক ও অগ্রহণযোগ্য আমরা নিজেদেরকে ভাংচুরকারী দাবি করে রাজু ভাস্কর্যে প্রায় তিনদিন অবস্থান নিয়েছি৷ কিন্তু প্রশাসন আমাদেরকে গ্রেফতার করতে আসেনি৷

বিক্ষোভ মিছিলটি রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্র দিয়ে কলাভবনের ভিতরে ঢুকে এবং ব্যবসা অনুষদের ভেতরে প্রবেশ করে আবার ছাত্র-শিক্ষক কেন্দ্রে আসে৷ তারপর ছাত্র-শিক্ষক কেন্দ্র থেকে মিছিলটি কাজী মোতাহার হোসেন ভবন, মোকাররম হোসেন ভবনের ভিতরে প্রবেশ করে৷ এরপরে কার্জন হল এলাকা ঘুরে সেখানে শেষ হয়৷

এসময় নিপীড়কদের বিচারের দাবিতে রাজু ভাস্কর্য ও অপরাজেয় বাংলার মুখে কালো কাপড় বেধে দেয়া হয়।

 

সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবীতে সাধারণ শিক্ষার্থীরা ১১ জানুয়ারি থেকে আন্দোলন করে আসছিল৷ কিন্তু গত ১৫ জানুয়ারি দুপুরে শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন৷ তখন প্রশাসন ছাত্রলীগের সহযোগিতায় তাদের আন্দোলনকে ভুল করে দেওয়ার অভিযোগ উঠে এবং ছাত্রলীগ আন্দোলনকারী ছাত্রীদের উত্ত্যাক্ত করারও অভিযোগ ওঠে৷

১৭ জানুয়ারি শিক্ষার্থীরা ছাত্রলীগ হামলার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করে৷ মিছিল শেষে তারা প্রক্টর অধ্যাপক ড. একে এম গোলাম রব্বানির কাছে তিন দফা দাবি নিয়ে যান৷ প্রক্টর অফিসের সামনে গেলে আন্দোলনকারী শিক্ষার্থীরা অফিসের প্রধান ফটক বন্ধ পান৷ তখন তারা বিক্ষুব্ধ হয়ে প্রক্টর অফিসের কলাপসিবল গেইট ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন এবং প্রক্টরকে প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন৷

 

পরে প্রক্টর বিকাল সাড়ে পাঁচটায় শিক্ষার্থীদেরকে উপাচার্যের কাছে নিয়ে যান৷ তারপর উপাচার্য তাদের দাবিগুলো শুনেন এবং তা বাস্তবায়নের আশ্বাস দেন৷ তারপর শিক্ষার্থীরা উপাচার্যকে ৪৮ কর্মঘণ্টার আল্টিমেটাম দিয়ে তাদের অবরোধ স্থগিত করেন৷

কিন্তু ১৮ জানুয়ারি রাতে জানা যায় যে প্রক্টর ওই দিনে ভাংচুরকারীদের বিরুদ্ধে অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেছে৷ এরপর শিক্ষার্থীরা নিজেদেরকে ভাংচুরকারী বলে বৃহস্পতিবার রাত ২টা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেয়৷

ট্যাগ: উপাচার্যঢাকা বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

`সাধারণে অসাধারণ আমাদের ঠিকানা’

পরবর্তী

নারী ভক্তদের মন ভাঙছেন এড শিরান

পরবর্তী
চ্যানেল আই অনলাইন- এড শিরানের বাগদান

নারী ভক্তদের মন ভাঙছেন এড শিরান

রোমাঞ্চকর জয়ে সিরিজ ইংল্যান্ডের ঘরে

সর্বশেষ

দুই প্রজন্মের মাঝে ভালোবাসার সেতুবন্ধন

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সীমান্ত পেরিয়ে ভারতে, বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

আগস্ট ২৬, ২০২৬

মননের দাবাড় বোর্ড গ্র্যান্ডমাস্টার খেতাবের অপেক্ষায়

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা ক্যাম্পে বন্দুকসহ যুবক গ্রেপ্তার

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT