চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাবি আদায় করেই ডাকসু নির্বাচনে যাবে ছাত্রদল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৬ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে নিজেদের দাবি আদায় করেই নির্বাচনে অংশ নেবে জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সাংবাদিকদের এ কথা জানান ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার। এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী।

মেহেদী তালুকদার বলেন, ‘আমরা দাবি করেছি, বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত যেকোন শিক্ষার্থীই যেন নির্বাচনে যেতে পারে, এখানে বয়স কোনো ফ্যাক্টর হতে পারে না। আমাদের দাবির অগ্রগতি হবে ধরে নিয়েই আমরা ফর্ম বিতরণ করছি। ত্রিশ বছরের বেশি কেউ যদি ফর্ম নিতে চায়, তাহলে পারবে। আমরা তো এই বাধা মানি না।”

ডাকসুর তফসিলে মনোনয়নপত্র সংগ্রহের সময়সীমা ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এর মধ্যে যদি প্রশাসন আপনাদের দাবি না মানে সেক্ষেত্রে ছাত্রদল নির্বাচনে অংশগ্রহণ করবে কি না?

জানতে চাইলে মেহেদী বলেন, ‘আমরা আশাবাদী প্রশাসন আমাদের দাবি মেনে নেবে। প্রশাসন আমাদের দাবি মানলে আমরা সব সময়ই প্রস্তুত আছি। ছাত্রদল একটি সুসংগঠিত সংগঠন। যেকোন সময় যেকোন পরিস্থিতি মোকাবেলা করার মতো সামর্থ্য ছাত্রদলের আছে।”

তিনি বলেন, আমরা প্রশাসনকে বারবার বলেছি, তড়িঘড়ি করে নির্বাচন দিলে সেটি ফলপ্রসূ হবে না। আমাদের দাবির মধ্যেও আছে যৌক্তিক সময় পর্যন্ত নির্বাচন পেছানোর। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আমাদের দাবি না মানে সেক্ষেত্রেও আমরা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারি সেই প্রস্তুতিও আমাদের আছে। কিন্তু আমাদের মূল টার্গেট হলো, দাবি আদায় করেই আমরা নির্বাচনে যাবো।

Reneta

মেহেদী আরও বলেন, দেখেন ডাকসুটা একটা গ্ল্যামার। ছাত্রদল আরেকটা গ্ল্যামার। ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ কিন্তু পরীক্ষিত। তাদের বাদ দেয়ার জন্যই বয়স ৩০ করা হয়েছে।

মনোনয়নের ক্ষেত্রে কাদেরকে গুরুত্ব দেয়া হচ্ছে জানতে চাইলে মেহেদী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে ৫০০ প্লাস নেতাকর্মী আছে। এর মধ্যে ৪৭০ প্লাস হলো ৩০ (বয়স) এর ভেতরে এবং নিয়মিত শিক্ষার্থী। কাজেই আমাদের তো আসলে কর্মীর অভাব নাই।

এর আগে ১১ ফেব্রুয়ারি তফসিল ঘোষণার পরপরই পুনরায় তফসিল ঘোষণা, হলের বাইরে ভোট কেন্দ্র চেয়ে ও নির্বাচন তিন মাস পেছানোর দাবিতে প্রশাসনকে ৭ দফা দাবি জানিয়েছিলো ছাত্রদলের নেতৃবৃন্দ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয়তাবাদী ছাত্রদলডাকসুডাকসু নির্বাচনঢাকা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বঙ্গবন্ধু উপাধি প্রাপ্তির ৫০ বছর

পরবর্তী

যেভাবে শুরু চকবাজারের অগ্নিকাণ্ড, ছড়িয়ে পড়ল আগুন

পরবর্তী
আগুন-সতর্ক

যেভাবে শুরু চকবাজারের অগ্নিকাণ্ড, ছড়িয়ে পড়ল আগুন

চকবাজার ট্র্যাজেডি: জাতিসংঘ মহাসচিবের শোক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ওয়েজ বোর্ড বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান

জুলাই ১৯, ২০২৬

সহজ ম্যাচ কঠিন করে জিম্বাবুয়েতে টি-টুয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

জুলাই ১৯, ২০২৬

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT