বিনোদন

‘দাবাং ৩’-এর ট্রেলার মুক্তি নিয়ে মহাযজ্ঞ!

‘দাবাং ৩’-এর ট্রেলার মুক্তি নিয়ে মহাযজ্ঞ!

দুদিন পরেই সামনে আসবে সালমানের জনপ্রিয় ফ্র্যাঞ্জাইজি ‘দাবাং’-এর তৃতীয় কিস্তির ট্রেলার। যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সকল সালমান ভক্তরা।

কয়েকদিন আগেই ছবির চরিত্রগুলোর মোশন পোস্টার প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। এরইমধ্যে জানানো হয়েছে, আগামী ২৩ অক্টোবর মুক্তি পাবে সালমানের ‘দাবাং থ্রি’ এর ট্রেলার।

ট্রেলার প্রকাশ উপলক্ষ্যে আয়োজন করা হচ্ছে জমকালো অনুষ্ঠানের। যেখানে উপস্থিত থাকবেন সালমান খান, সোনাক্ষী সিনহা, সুদীপ, সাই মুখার্জিসহ ছবিটির প্রযোজক আরবাজ খান ও পরিচালক প্রভু দেবা।

মুম্বাইয়ের পাশাপাশি চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, দিল্লী, জয়পুর, কলকাতা, আহমেদাবাদ, ইন্দোর ও লাখনৌতে দেখানো হবে ট্রেলারটি। ছবিটি মুক্তি পাবে আগামী ২০ডিসেম্বর।

বিষয়:দাবাং থ্রি সালমান খান সুদীপ সোনাক্ষী সিনহা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…