চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাপুটে জয়ে শেষ হাসি মাহমুদউল্লাহদের

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৮:৫৩ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

শিরোপার লড়াই ছড়াতে পারেনি উত্তাপ। ফাইনালে মাঠের খেলা হয়েছে পুরোপুরি একপেশে। নাজমুল হোসেন শান্ত একাদশকে ৭ উইকেটে উড়িয়ে দিয়ে বিসিবি প্রেসিডেন্টস কাপ নিজেদের করে নিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ একাদশ।

লিগপর্বে মুখোমুখি দেখায় দুবারই নাজমুল একাদশের কাছে হেরেছিল মাহমুদউল্লাহ একাদশ। ফাইনালে তারা ঘুরে দাঁড়ায় দারুণভাবে। দাপুটে জয়ে শেষ হাসি হেসেছে মাহমুদউল্লাহর দল। ১৭৪ রানের লক্ষ্য টপকেছে ৩ উইকেট হারিয়ে ২০.২ ওভার হাতে রেখে।

নাজমুল একাদশ: ১৭৩/১০ (৪৭.১ ওভার), মাহমুদউল্লাহ একাদশ: ১৭৭/৩ (২৯.৪ ওভার)

ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন সুমন খান। টুর্নামেন্টসেরা মুশফিকুর রহিম। সেরা ব্যাটসম্যান হয়েছেন ইরফান শুক্কুর। সেরা বোলার রুবেল হোসেন। আর সেরা ফিল্ডার হয়েছেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান।

সুমন খানের দুর্দান্ত বোলিংয়ে লক্ষ্যটা রাখা গিয়েছিল নাগালে। সেটি সহজেই ছুঁতে লিটন দাস রাখেন দুর্দান্ত অবদান। এ ওপেনারের ১০ চারে ৬৯ বলে ৬৮ রানের ইনিংসটা ছিল অসাধারণ। ইমরুল কায়েস ও অধিনায়ক মাহমুদউল্লাহ সময় নেননি। দ্রুতই ছুটেছেন লক্ষ্যপানে।

৫৫ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন ইমরুল। মাহমুদউল্লাহ অপরাজিত থাকেন ১১ বলে ২৩ রান করে। চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন জুটি থেকে আসে ৪৪ রান।

Reneta

পুরো টুর্নামেন্টে ব্যর্থ মুমিনুল হক ফাইনালে লিটনের সঙ্গে ওপেনিংয়ে নামেন। ব্যাটিং অর্ডার বদলেও রানের দেখা পাননি বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক। ৪ রান করে আল-আমিন হোসেনকে উইকেট দেন। ১৮ রানে ভাঙে ওপেনিং জুটি।

তিনে নামা মাহমুদুল হাসান জয় শুরু করেছিলেন দুর্দান্ত। ১৮ রান করে নাসুম আহমেদের বলে এলবিডব্লিউ হন এ তরুণ।

লিটনের দারুণ ব্যাটিংয়ে ততক্ষণে দলের রান ৬৬। লিটন আউট হন দলকে জয়ের কাছে নিয়ে। ১২৯ রানের মাথায় বাঁহাতি স্পিনার নাসুমের দ্বিতীয় শিকার হন।

রোববার মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে নেমে শান্ত একাদশ ৬৪ রানে ৫ উইকেট হারিয়ে বসায় ফাইনালের উত্তাপ টের পাওয়া যাচ্ছিল না। সেখান থেকে একাই লড়ে যান ইরফান শুক্কুর। তুলে নেন দারুণ এক ফিফটি। শেষ পর্যন্ত আউট হন ৭৫ রানের অসাধারণ ইনিংস খেলে।

শিরোপা নির্ধারণী ম্যাচে শান্ত একাদশ তোলে ১৭৩ রান। ১৭ বল আগেই সবকটি উইকেট হারায় তারা। তরুণ পেসার সুমন ৩৮ রানে নেন ৫ উইকেট।

রুবেল হোসেন ২ উইকেট শিকার করে ছুঁয়েছেন তামিম ইকবাল একাদশের সাইফউদ্দিনকে। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি (১২) এ দুই পেসার। ফাইনালে নামার আগে রুবেলের উইকেট ছিল দশটি।

ইবাদত হোসেন, মেহেদী হাসান মিরাজ ও অধিনায়ক মাহমুদউল্লাহ নেন একটি করে উইকেট।

টস হেরে ব্যাটিংয়ে নেমে একে একে সাইফ হাসান (৪), মুশফিকুর রহিম (১২), সৌম্য সরকার (৫), আফিফ হোসেনের (০) উইকেট হারায় শান্ত একাদশ। ৪৫ রানে ৪ উইকেট হারিয়ে বসা দলের হাল ধরেন অধিনায়ক। তৌহিদ হৃদয়কে নিয়ে চেষ্টা করেন বিপর্যয় সামাল দেয়ার।

কিন্তু শান্ত নিজেই উইকেট বিলিয়ে আসলে চেষ্টা ব্যর্থ হয়। বাঁহাতি ব্যাটসম্যান ৩২ রান করে লংঅনে ক্যাচ দেন।

ইরফান উইকেটে এসেই মারমুখী ভূমিকায় অবতীর্ণ হন। হৃদয়ের সঙ্গে ষষ্ঠ উইকেটে তার ৭০ রানের জুটিতে দল পায় দেড়শ পেরোনোর পথ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিসিবিমহমুদউল্লাহরুবেললিড স্পোর্টসশান্তসৌম্য
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ দিনটিতে চূড়ান্ত পরিণতি যেভাবে ঘনিয়ে এসেছিল

আগস্ট ৫, ২০২৬

এবার সাউথ আফ্রিকার ফ্র‌্যাঞ্চাইজি লিগে রিশাদ

আগস্ট ৫, ২০২৬

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬

আগস্ট ৫, ২০২৬

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

আগস্ট ৫, ২০২৬

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT