চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাগি আসামিদের সাথে একই জেলে সালমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫১ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০১৮
বিনোদন
A A
সালমান খান

কুড়ি বছর আগের কৃষ্ণসার হত্যা মামলায় ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে বলিউডের সুপারস্টার অভিনেতা সালমান খানকে। যোধপুর আদালতের এমন রায়ের পর এবার সালমানকে কোথায় রাখা হবে তা নিয়ে শুরু হয় গুঞ্জন।

অবশেষে আদালতের নির্দেশে যোধপুর কেন্দ্রীয় কারাগারেই সালমানকে রাখার নির্দেশ দেয়া হয়েছে। যেখানে দাগি আসামিদের সাথে জেলবাস করতে হবে তাকে।

কুড়ি বছর আগে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং করতে গিয়ে সালমানসহ আরো কয়েকজন দুটি কৃষ্ণসার হরিণ গুলি করে হত্যা করেন। বিপন্ন এই প্রাণী মারা ভারতে নিষিদ্ধ। বন্য প্রাণী সংরক্ষণ আইনের ৯(৫১) ধারায় বিচারক সালমানকে অপরাধী ঘোষণা করেন। বিশ বছর আগে বিরল প্রজাতির দুটি কৃষ্ণসার হরিণ হত্যার দায়ে সালমানকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে ভারতের যোধপুর আদালত। এমনকি যোধপুর কেন্দ্রীয় কারাগারেই তাকে রাখারও নির্দেশ দিয়েছে আদালত। যেখানে সালমানকে আজ থেকে থাকতে হবে দাগি আসামিদের সাথে।

যোধপুর সেন্ট্রাল জেলে রয়েছেন আলোচিত ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি আশারাম বাপু। ১৬ বছরের ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে ২০১৩ সাল থেকে কারাবাস করছেন স্বঘোষিত ধর্মীয় এই গুরু। সম্প্রতি আফরাজুল হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত শম্ভু লাল রেগারও রয়েছেন এই জেলে।

রাজস্থানে ‘লাভ জেহাদ’-এর নামে আফরাজুলকে পিটিয়ে খুন করে দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বনওয়ারি দেবী হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে প্রাক্তন কংগ্রেস বিধায়ক মলখান সিং বিষ্ণুই ২০১১ সাল থেকে বন্দি রয়েছেন এই জেলে। এমনকি কৃষ্ণসার হত্যাকাণ্ডের জন্য সালমানকে খুন করার হুমকি দিয়েছিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণুই, সেও রয়েছে এই জেলে। আর তাদের সাথেই আজ থেকে সঙ্গী হতে চলেছেন বলিউডের ভাইজান খ্যাত তারকা সালমান।

যোধপুর সেন্ট্রাল জেলের ২ নম্বর বারাকে রাখা হবে সালমান খানকে। এরইমধ্যে জেলখানায় পৌঁছেছেন এই নায়ক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসামিমামলাসালমান খান
শেয়ারTweetPin1

সর্বশেষ

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬

মাইলস্টোন ট্র্যাজেডির ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ঘোষণা জোবাইদা রহমানের

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT